শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: বিভাস ভট্টাচার্য | লেখক: AD ০৭ মে ২০২৫ ১৭ : ৩৩Abhijit Das
বিভাস ভট্টাচার্য: ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেও এই ধরনের 'অপারেশন' করা সম্ভব। জানাচ্ছেন দেশের প্রাক্তন সেনা কর্তারা।
এই প্রসঙ্গে প্রাক্তন মেজর জেনারেল অরুণ রায় বলেন, 'যা শুনছি তাতে মনে হচ্ছে ভারত তার দেশের সীমা অতিক্রম না করেই এই অপারেশন চালিয়েছে। সীমান্তের এপার থেকেই জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলি ধংস করেছে। যেটাকে বলা হয় 'ইউজ অফ স্ট্যান্ডঅফ উইপন'। সেখানে পাকিস্তানের রেডারে ভারতীয় বিমানের উপস্থিতি ধরা পড়বে না। কারণ ওই দেশের রেডারে তখনই ভারতীয় বিমানের উপস্থিতি ধরা পড়বে যখন তা দেশের সীমান্ত অতিক্রম করে ওই দেশে ঢুকবে। রেডার তখন সিগন্যাল দেবে মিজাইল ছাড়ার জন্য।' পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ যে দাবি করা হচ্ছে তারা ভারতীয় বিমান ধংস করেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, 'এটা এত তাড়াতাড়ি জানা যায় না।'
ভারতের এই ধরনের পদক্ষেপের পর কী হতে পারে? পাকিস্তান কি এবার পুরোপুরি যুদ্ধ শুরু করবে? প্রাক্তন মেজর জেনারেল বলেন, 'পাল্টা তো পাকিস্তান শুরু করেই দিয়েছে। সীমান্তের ওপার থেকে সাধারণ নাগরিকদের উপর গুলি চালাচ্ছে।' এবার কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে? প্রাক্তন এই সেনাকর্তা বলেন, 'পাকিস্তান যদি কিছু শুরু করার চেষ্টা করে তবে যুদ্ধ হবে। আর সেটা যদি না হয় তবে এইভাবেই ভারত জঙ্গিঘাঁটি ধংস করতে থাকবে। কারণ আমাদের লক্ষ্য, সন্ত্রাসবাদ নির্মূল করা। মনে রাখতে হবে ভারত কিন্তু যুদ্ধ চায় না।'
এই অপারেশন-এর মূল লক্ষ্যই ছিল পাকিস্তানে ভারতবিরোধী জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো। জানাচ্ছেন প্রাক্তন কর্ণেল কুণাল ভট্টাচার্য। তিনি বলেন, 'লাইন অফ কন্ট্রোল বা এলওসি অতিক্রম না করেই এই অপারেশন হয়েছে বলে আমার মনে হচ্ছে। এক্ষেত্রে ভারতের লক্ষ্য ছিল 'টার্গেটেড টেরোরিস্ট ক্যাম্পস'।' এটাই কি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা? প্রাক্তন কর্ণেলের কথায়, 'একটা পূর্ণাঙ্গ যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনীকে তৈরি হতে বেশ কিছুটা সময় লাগে।
১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেইসময় ভারতীয় সেনাপ্রধান স্যাম মানেকশকে এপ্রিলেই আক্রমণ করতে বলেছিলেন কিন্তু সেনাপ্রধান সেটা করেছিলেন ডিসেম্বর মাসে। কারণ পুরোপুরি 'মিলিটারি হার্ডওয়্যার' নিয়ে যেতে স্বাভাবিকভাবেই সময় লাগার কথা। আর আমাদের লক্ষ্য জঙ্গিঘাঁটি ধংস করা। কোনও দেশ আক্রমণ করা নয়।'
মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপের পর পাকিস্তানপন্থী বিভিন্ন এক্স হ্যান্ডেলে নানারকম দাবি করা হচ্ছে। এবিষয়ে প্রাক্তন কর্ণেল বলেন, 'এই ধরনের উত্তেজনার সময় নানা ধরনের গুজব ছড়ায়। ওগুলোও গুজবেরই একটা অঙ্গ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার