শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: রিয়া পাত্র | লেখক: AD ০৬ মে ২০২৫ ২২ : ২৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু? কতদিন চলবে সেই পরীক্ষা? সেই সব প্রশ্নের উত্তর দিল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়ে দিল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২৬ সালে ২ ফেব্রুয়ারি, সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ১২ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ৬ ফেব্রুয়ারি ইতিহাস, ৭ ফেব্রুয়ারি ভূগোল, ৯ ফেব্রুয়ারি অঙ্ক, ১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ১১ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, শুক্রবার ঐচ্ছিক বিষয়। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে।
পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টা থেকে চলবে দুপুর ২টো পর্যন্ত। প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে।
প্রথম ভাষায় রয়েছে, বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি ভাষা, নেপালি ওড়িয়া, গুরুমুখি (পাঞ্জাবি) তেলেগু, তামিল, ঊর্দু এবং সাঁওতালি।
দ্বিতীয় ভাষায় রয়েছে, ইংরাজি অথবা ইংরাজি ব্যাতিত অন্য কোনও ভাষা। বাংলা অথবা নেপালি, যদি ইংলিশ প্রথম ভাষা হয়।
২০২৫ সালে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ১০ ফেব্রুয়ারি ছিল প্রথম পরীক্ষা। চলেছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে বলে অনুমান করেছিলেন অনেকেই।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ৬৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আদৃত সরকার। দ্বিতীয় স্থানে মালদহের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। পেয়েছে ৬৯৪ নম্বর। বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী ৬৯৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার