রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘হাসপাতালের ব্যবস্থা যথেষ্টই ভাল’, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে জানালেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ

Kaushik Roy | ০৬ মে ২০২৫ ১৫ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মুর্শিদাবাদ জেলা সফরে এসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার পন্থ।

সোমবার সারাদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যস্ত কর্মসূচি পালন করার পর রাতের দিকে তিনি পৌঁছে যান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পায়ে হেঁটে হাসপাতালের চারপাশের পরিবেশ এবং বিভিন্ন ওয়ার্ডের অবস্থা খতিয়ে দেখেন তিনি। 

তারপর দীর্ঘক্ষণ কথা বলেন কলেজের অধ্যক্ষ ডাঃ অমিত কুমার দাঁ, মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল সহ অন্যান্য শীর্ষ স্বাস্থ্য অধিকারিকদের সঙ্গে। হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যসচিব বলেন, ‘হাসপাতালের পরিবেশ খতিয়ে দেখার জন্যই আমার এখানে আসা আমি হাসপাতালে ভর্তি থাকা রোগী, ডাক্তার এবং নার্সিং স্টাফদের সঙ্গেও কথা বলেছি। এই হাসপাতালের ব্যবস্থা যথেষ্টই ভাল রয়েছে’।

মুখ্যসচিব আরও বলেন, ‘আমার নিজস্ব কিছু ‘অবজারভেশন’ রয়েছে। সেগুলো আমি হাসপাতালের অধ্যক্ষ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি।  তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছি’। তিনি জানান, রাজ্য সরকারের উদ্দেশ্য আরও বেশি সংখ্যক মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া। আমরা সেই প্রচেষ্টায় অনবরত কাজ করে চলেছি’।

হাসপাতালে ঘুরে মুখ্যসচিব জানান, ‘আমি এখানে কারও কাছ থেকে কোনওরকম অভিযোগ পাইনি। যারা নিরন্তর স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন তাদের উৎসাহিত করা দরকার’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া