রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

AD | ০৫ মে ২০২৫ ০৩ : ২৩Abhijit Das

অতীশ সেন, ডুয়ার্স: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। পথেঘাটে ঘুরে বেড়ানো এই মহিলাকে উদ্ধার করে শেলটার হোমে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হতেই ফিরল তাঁর স্মৃতিশক্তি। পরিবারের সদস্যদের বাড়ি খুঁজে তাঁদের হাতে তুলে দেওয়া হল ওই মহিলাকে। গল্পের মতো মনে হলেও এমনই ঘটনা ঘটলো আলিপুরদুয়ার এর বীরপাড়ায়। 

জানা গিয়েছে, গত সপ্তাহে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় এক মধ্যবয়সী অচেনা মহিলাকে ইতস্তত ঘুরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। মহিলার আচরণ ও কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কথা বলে বুঝতে পারেন মহিলা মানসিকভাবে সুস্থ নন। পরবর্তীতে বীরপাড়ার ডিমডিমা এলাকায় অবস্থিত হেভেন শেলটার হোমে সেই মহিলাকে নিয়ে যায় পুলিশ। 

শেলটার হোমের কর্ণধার সাজু তালুকদার জানান, মহিলা নিজের নাম-পরিচয় বলতে পারছিলেন না। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা শুরু হয়। দুই দিন ওষুধ খাওয়ানোর পরই ওই মহিলা কিছুটা স্মৃতিশক্তি ফিরে পান। তিনি জানান, তাঁর নাম সারদা লাকড়া, বানারহাটের তোতাপাড়া চা বাগানে তাঁর দাদার বাড়ি রয়েছে। 

মহিলার কথা অনুযায়ী সোমবার সকালে তাঁকে তোতাপাড়া চা বাগানে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তাঁর দাদার বাড়ির খোঁজ মেলে। পরবর্তীতে মহিলাকে তাঁর দাদা-বৌদির হাতে তুলে দেওয়া হয়। 

সাজু আরও বলেন, তিনি জানতে পারেন এই মহিলার স্বামী রেল দপ্তরে চাকরি করতেন। তাঁর একটি সন্তানও রয়েছে। স্বামীর অকালমৃত্যুর শোকে এই মহিলা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীতে তাঁর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। তিনি মায়ের সঙ্গে শিলিগুড়িতে থাকতেন। কোনও ভাবে ট্রেনে চড়ে এই মহিলা হাসিমারা এলাকায় চলে এসেছিলেন। নিজের পরিচয় ও ঠিকান মনে করতে না পারায় ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। বিষয়টি পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে। এক ভবঘুরে নিজের স্মৃতি ফিরে পাওয়ার সাথেই পরিবারের কাছে ফিরে যাওয়া ঘটনায় সাজু বাবু আনন্দ প্রকাশ করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া