সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৫ মে ২০২৫ ০০ : ২২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ৪৮ বছর এসইউসিআই-এর হাতে থাকা দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের ক্ষমতা এবার চলে গেল তৃণমূল কংগ্রেসের হাতে। রবিবার জয়নগর থানার দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। ন'টি ভোটগ্রহণ কেন্দ্রের মাধ্যমে মোট ৩০টি আসনে এই ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের সাতটি বুথ এবং হরিনারায়নপুর অঞ্চলের দুটি বুথে এই ভোট পর্ব হয়। মোট ভোটার সংখ্যা ছিল পাঁচ হাজার। রাজ্যের প্রাচীন সমবায় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল এই সমবায় ব্যাঙ্ক। গ্রাহক সংখ্যার বিচারে এই সমবায় রাজ্যের মধ্যে অন্যতম বড়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সমবায়ের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ১৯ হাজার।
কড়া পুলিশি প্রহরার মধ্যে এই ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং ভোট গণনা হতে রাত গড়িয়ে যায়। ফলাফল প্রকাশের পর দেখা যায় ৩০টি আসনের মধ্যে ২০টি আসনে জয়লাভ করেছে তৃনমূল কংগ্রেস ও চারটি আসনে জয়লাভ করেছে এসইউসিআই। বাকি ছয়টি আসনের ফলাফল অমীমাংসিত অবস্থায় রয়ে গিয়েছে। এই আসনগুলিতে আগামী দিনে ভোট গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।
জয়ের পর সবুজ আবির মেখে আনন্দে মাতেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস-সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। জয়নগরের বিধায়ক বলেন, 'প্রথমে কংগ্রেস ও তারপর দীর্ঘদিন ধরে এসইউসিআই-এর হাতে থাকার জন্য এলাকার উন্নয়নে এই সমবায় ব্যাঙ্ক পিছিয়ে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় দীর্ঘ ১০ বছর পর এই সমবায় ব্যাঙ্কে নির্বাচন হল। আমরা এতদিন এখানে ঢুকতে পারি নি। আর এবারে আমরা মানুষের রায়ে ক্ষমতায় এসেছি। সমবায়ের মাধ্যমে উন্নয়নের কাজ হবে।'
উল্লেখ্য,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এই দক্ষিন বারাসতের বাসিন্দা। তাই বিধানসভা ভোটের কয়েকমাস আগে এই সমবায়ে জয়লাভ রীতিমতো চ্যালেঞ্জ ছিল শাসক তৃনমূল কংগ্রেসের কাছে। ফলে এই জয় শাসক তৃনমূল কংগ্রেসের কাছে বাড়তি অক্সিজেন জোগালো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তৃণমূলের বিরুদ্ধে ব্যালট বাক্স ছিনতাই, ছাপ্পা ও জয়ী এসইউসির প্রার্থীদের সার্টিফিকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন এসইউসিআই-এর জেলা কমিটির সদস্য সুবীর দাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার