বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘পরীক্ষার আগে বেশি খাটতেই হয়নি’, আইসিএসই-তে দ্বিতীয় হয়ে জানাচ্ছেন ইস্টবেঙ্গলের বড় ভক্ত আরুষ

Kaushik Roy | ০৫ মে ২০২৫ ২২ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতের মধ্যে দ্বিতীয়, স্কুলের মধ্যে প্রথম। আইসিএসই-তে ৪৯৯ নম্বর পেয়ে এবার একাদশ-দ্বাদশে মন দিয়েছে ডন বস্কো লিলুয়ার ছাত্র আরুষ সাহা। ৫০০ নম্বরে ৪৯৯ পেয়ে গোটা ভারতে দ্বিতীয় হয়েছে আরুষ। একটি মাত্র নম্বর কাটা গিয়েছে ইংরেজিতে। বাকি সবকটি বিষয়ে ফুল মার্কস পেয়েছে সে। অবশ্য, আরুষ মন দিয়েছে এবার একাদশ-দ্বাদশের দিকে। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে তার।

আজকাল ডট ইনকে সে জানাল, ‘আপাতত সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। অঙ্ক আমার খুব ভাল লাগে, সেটা নিয়েই এগোতে চাই, পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে’। আরুষের বাবা সুজন সাহা জানালেন, ‘পড়াশোনার ক্ষেত্রে আমি খুব একটা নজর দিতাম না। ওর মা পাটুলিয়া গার্লস স্কুলে ইতিহাসের শিক্ষিকা। তিনিই পড়াশোনাটা দেখতেন। আমার খেয়াল রাখতাম যাতে পরীক্ষার আগে ও খুব বেশি চাপ না নেয়। আমরা বারবার বলেছি তুমি তোমার সেরাটা দিয়ে আসবে। পরীক্ষায় ফুল মার্কস পেতেই হবে এরকম কোনও ব্যাপার নেই। ঠাণ্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসবে। স্কুল থেকেও খুব ভালভাবে সাহায্য পেয়েছে আরুষ’।

আরুষের রেজাল্টের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। আরুষের বক্তব্য, ‘সারা বছরই পড়াশোনা করেছি, যে কারণে পরীক্ষার আগে আমাকে খুব বেশি খাটতে হয়নি। তবে আইসিএসই পরীক্ষার আগে স্কুল থেকে খুব সাহায্য পেয়েছি। প্রচুর টেস্টপেপার করেছি, মক টেস্ট দিয়েছি, স্কুলেও নিয়মিত পরীক্ষা নেওয়া হত। সেগুলো খুব কাজে দিয়েছে’।

পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তির প্রতিও আগ্রহ রয়েছে তার। ফুটবলের পাশাপাশি ক্রিকেট দেখতেও ভালবাসে লাল হলুদের ভক্ত আরুষ। সে জানায়, ‘আমি ইস্টবেঙ্গল সমর্থক। ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতেও ভাল লাগে। তবে তিনবার মাঠে গিয়েছি, তিনবারই কলকাতা হেরে গিয়েছে, তাই বাড়িতেই খেলা দেখছি এখন’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া