শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ মে ২০২৫ ২১ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিএসএফ গুলি না চালালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পরের দিনের অশান্তির ঘটনা ঘটত না। ঝটিকা শহরে সোমবার মুর্শিদাবাদ জেলায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার দুপুরে একটা নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সার্কিট হাউসে চলে যান। অল্প সময় সেখানে থেকে তিনি সোজা চলে আসেন বহরমপুরে প্রশাসনিক ভবনে। সেখানে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে জেলার সাংসদ-বিধায়ক এবং অন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, সুতির সাজুর মোড়ে বিএসএফ গুলি না চালালে, পরের দিনের সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের হিংসা ঘটনা ঘটতো না।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামিকাল তিনি সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে কথা বলতে যাবেন। সুতি বিডিও অফিসে যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে আসবেন, তাঁদের সকলের অভিযোগ তিনি শুনবেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ বলেন, 'সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে, তাদের আমরা ক্রিমিনাল বলি। কয়েকজন বহিরাগত, ধর্মের নামে বিধর্মী কথা বলে ধর্মীয় নেতা সাজছেন। যারা জেলা এবং বাংলার শত্রু, যারা দাঙ্গা লাগায় তাদের আমি মিত্র বলি না। দু-তিনটে লোক এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বড় ধর্মের নেতা।'
পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, 'জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। কিন্তু বিজেপি দু'জনকে সরিয়ে নিয়ে গিয়েছে বলে আমি জানতে পেরেছি।' মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, জোর করে এই নিয়ে যাওয়া কি অপহরণ নয়?
তিনি বলেন, 'সামশেরগঞ্জ এবং সুতির প্রকৃত ঘটনার সত্য উদঘাটনের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। আমি নিজে হিন্দু। আমি কেন হিন্দু-মুসলিম বা অন্য ধর্মের মধ্যে বিভেদ করব? চক্রান্ত করে কিছু লোক এসব করছে। আমি কারও বিরুদ্ধে নই, আমি চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে।'
বহরমপুরে এসে মুখ্যমন্ত্রী আজ জগন্নাথ ধাম নিয়েও নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেন, 'আমি যখন দুর্গাপুজো, কালীপুজো বা দক্ষিণেশ্বর-কালীঘাটের স্কাইওয়াক করি তখন কথা ওঠে না। কিন্তু জগন্নাথ ধাম নিয়ে খুব লাগছে।'
দিঘার জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে নিম কাঠ চুরির অভিযোগ নিয়ে তিনি জানান, 'পুরীর দ্বৈতাপতি অন্য জায়গা থেকে ওই কাঠ নিয়ে এসেছেন। যেখানকার কথা বলা হচ্ছে সেখান থেকে কাঠ আনা হয়নি। আর আমার বাড়িতেই চারটে নিমগাছ রয়েছে, জগন্নাথ দেবের মূর্তি রয়েছে।' মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'জগন্নাথ ধাম নিয়ে এত হিংসার কী রয়েছে? আমরাও একটা জগন্নাথ ধাম করলে এত গায়ে লাগছে কেন?'
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থানের মতো কয়েকটি রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা নিয়েও সোচ্চার হন। এরপরই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং সুতি এলাকায় হামলাকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা করছেন দাঙ্গা, আর আমি গাল খাচ্ছি।'
মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার জন্য মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত এক সন্ন্যাসীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কারও নাম না নিয়ে তিনি বলেন, ৪৮ ঘণ্টা ওখানে আলো বন্ধ করে রাখা হয়েছিল। কী লুকোতে চাইছিলেন? হিন্দু ওই সংগঠনকে তিনি ভালবাসেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কিন্তু এখানে ব্যাপারটা আলাদা।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার