বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Himalayan range: এক ফ্রেমে হিমালয়ান রেঞ্জ গড়ে বিশ্বরেকর্ডের স্বীকৃতি

Riya Patra | ২৬ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৫৭Riya Patra
সব্যসাচী সরকার: এক ফ্রেমে হিমালয়ান রেঞ্জ তৈরি করে এবার রেকর্ড গড়লেন চন্দ্রনাথ দাস। দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান চন্দ্রনাথবাবুকে তাঁর কাজের জন্য স্বীকৃতি দিল লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। এর আগে তাঁকে সম্মানিত করেছে হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ড। চার বছর ধরে চন্দ্রনাথবাবু একটি ফ্রেমে হিমালয়ের প্রতিটি পর্বতশৃঙ্গের উচ্চতা, নদ–নদী, উপত্যকা, হিমবাহ ইত্যাদি চিহ্নিত করেছেন। বিশাল আকারের এই মডেল তৈরি করতে তাঁর চার বছর সময় লেগেছে। ওই ফ্রেমে ২৬ হাজার ফুট পর্যন্ত যত ধরনের শৃঙ্গ রয়েছে, সেগুলিকে চিহ্নিত করেছেন তিনি। হিমালয়ের বিভিন্ন শৈলশিখর থেকে আসা নদী ও তাদের গতিপথগুলিও দেখানো হয়েছে। এককথায়, একই ফ্রেমে দেখতে পাওয়া যাচ্ছে গোটা হিমালয় সাম্রাজ্য। এই কাজে তাঁকে সহায়তা করেছিলেন জামলিং নোরগে তেনজিং, পিটার হিলারি, দোরজি লাথু, কুষাণ শেরপা, কাজি শেরপা। এঁরা যে গাইডলাইন দিয়েছিলেন, সেগুলির সঙ্গে বিভিন্ন নথি এবং মানচিত্রের টোপোশিট মিলিয়ে এই কাজটি তিনি করেছেন। এই বিশালাকার মডেলটি পর্বতপ্রেমী,  গবেষক, ছাত্রছাত্রীদের প্রভূত সহায়তা করবে গোটা হিমালয়ান রেঞ্জ সম্পর্কে জানতে। চন্দ্রনাথবাবু এর আগে ব্রিটেনের ট্রেভর ওয়াল্ডেন ট্রাস্টের সিনিয়র ফেলোশিপ পেয়েছেন। ইতালি থেকে বৃত্তি পেয়েছেন ছবি আঁকার জন্য। চন্দ্রনাথ দাস কর্মজীবনে দীর্ঘদিন কাটিয়েছেন দার্জিলিঙে। তাঁর আঁকা ছবি রয়েছে রাষ্ট্রপতি ভবনে, এডিনবরার মডার্ন আর্ট গ্যালারিতে। বিভিন্ন ঋতুতে দার্জিলিঙের যে রূপ, তা এঁকেছেন চন্দ্রনাথবাবু। বই আকারেও প্রকাশিত হয়েছে সেটি। চন্দ্রনাথবাবুর আঁকা ও লেখার সঙ্কলন ‘‌দার্জিলিং:‌ ডাউন দ্য এজেস–‌আর্টিস্ট লাইভ স্কেচ’‌ একটি সংগ্রহযোগ্য বই। চন্দ্রনাথবাবু একজন পর্বতারোহীও বটে। দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের যাদুঘরে বিশাল আকারের একটি থ্রি–‌ডি মডেল তৈরি করেছিলেন তিনি। পর্যটকেরা গোটা হিমালয়ের সমস্ত তথ্য পাবেন ওই যাদুঘরে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া