বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৫ মে ২০২৫ ১৯ : ০১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: অনেকেই চোখে পাওয়ার থাকলেও চশমা ব্যবহার করতে চান না। কেউ সাজের জন্য কেউ রোজকার কর্মকাণ্ডে অসুবিধায় পড়েন বলে। এই অবস্থায় ভরসা কনট্যাক্ট লেন্স। জানেন কি চোখে কনট্যাক্ট লেন্স পরে থাকার সময় কিছু নির্দিষ্ট কাজ করা উচিত নয়, কারণ এতে চোখের ক্ষতি বা মারাত্মক সংক্রমণ হতে পারে।
১. ঘুমানো: কনট্যাক্ট লেন্স পরে ঘুমানো (এমনকী অল্প সময়ের জন্যও) অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘুমের সময় চোখে অক্সিজেন সরবরাহ এমনিতেই কমে যায়। লেন্স পরে শুলে অক্সিজেন সরবরাহ আরও বেশি ব্যাহত করে। এর ফলে কর্নিয়াতে আলসার এবং মারাত্মক সংক্রমণ হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
২. সাঁতার কাটা বা স্নান করা: পুকুর, নদী, সমুদ্র বা সুইমিং পুলের জলে, এমনকি ট্যাপের জলেও মারাত্মক জীবাণু (যেমন - অ্যাকানথামোবিয়া) থাকতে পারে। এই জীবাণু লেন্সের নিচে আটকে গিয়ে চোখে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। এই সংক্রমণ বেড়ে গেলে অন্ধত্ব পর্যন্ত দেখা দিতে পারে। তাই স্নান বা সাঁতারের সময় অবশ্যই লেন্স খুলে রাখা উচিত।
৩. ধোঁয়া, ধুলোবালি বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে কাজ করা: ধুলোবালি, ধোঁয়া, রাসায়নিক বাষ্প বা স্প্রে (যেমন - হেয়ার স্প্রে, ডিওডোরেন্ট) লেন্সের উপর বা নিচে আটকে যেতে পারে। এর ফলে চোখে জ্বালা, অস্বস্তি, কর্নিয়াতে আঁচড় লাগার মতো ঘটনা ঘটতে পারে। এই ধরনের পরিবেশে কাজ করার সময় লেন্স না পরা বা উপযুক্ত সুরক্ষাসামগ্রী ব্যবহার করা উচিত।
৪. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও আই ড্রপ ব্যবহার করা: কনট্যাক্ট লেন্স পরে কোনও ধরনের চোখের ড্রপ ব্যবহার করা উচিত নয়। কিছু ড্রপ লেন্সের ক্ষতি করতে পারে, যা চোখে অস্বস্তি বা সমস্যা তৈরি করে। কনট্যাক্ট লেন্স পরা অবস্থায় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা লেন্স-উপযোগী আই ড্রপ ব্যবহার করা উচিত।
৫. জোর করে চোখ রগড়ানো: চোখে লেন্স পরা অবস্থায় জোরে রগড়ালে লেন্স স্থানচ্যুত হতে পারে, ছিঁড়ে যেতে পারে বা লেন্সের নিচে থাকা কোনও ময়লা কর্নিয়াতে ঘষা লেগে ক্ষত সৃষ্টি করতে পারে। চোখে অস্বস্তি হলে লেন্স খুলে পরিষ্কার করা বা লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করা নিরাপদ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ