শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৫০Rajat Bose
চলতি বছর পঞ্চায়েত নির্বাচনে ফারাক্কা ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। বাকি পাঁচটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিরোধী জোট বোর্ড গঠন করেছিল। তবে মাস দু’য়েক যেতে না যেতেই বাকি পাঁচটির মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ফারাক্কা ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড তৃণমূলের দখলে চলে যায়।
আর ৩০ আসন বিশিষ্ট বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ ছিল বাম–কংগ্রেস এবং বিজেপি জোট।
মঙ্গলবার ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বোর্ডের সিপিএমের উপপ্রধান রাকিব শেখ সহ দু’জন কংগ্রেস এবং আরও একজন বাম সদস্য। এর ফলে বর্তমানে ৩০ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭।
তৃণমূল বিধায়ক বলেন, ‘পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রায় ছ’মাস হয়ে গেলেও বেনিয়াগ্রাম পঞ্চায়েত এলাকায় জোটের বোর্ড কোনও কাজ করেনি। এই পঞ্চায়েতের বেশিরভাগ সদস্যই বুঝতে পেরেছেন মানুষের জন্য কাজ করতে হলে তৃণমূল কংগ্রেসের বিকল্প কোনও দল নেই। তাই বেনিয়াগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ দু’জন বাম সদস্য এবং দু’জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিলেন। এখানে বিরোধী জোট সংখ্যালঘু হয়ে পড়ল।’ তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘ফারাক্কা ব্লকের উন্নয়নের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ২০০ কোটি টাকার পানীয় জলের প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রত্যেকটি পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে কোনও গ্রামে কোথাও যেন কাঁচা রাস্তা না থাকে তা সুনিশ্চিত করতে। এর পাশাপাশি এলাকার লোডশেডিংয়ের সমস্যা মেটানোর জন্য একটি নতুন সাব–স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য দেড় কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার