রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৪ মে ২০২৫ ০২ : ৪৮Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতে মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁচচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে বহরমপুর স্কোয়ার ফিল্ডের হেলিপ্যাড থেকে তিনি সামশেরগঞ্জের ধুলিয়ানের উদ্দেশ্যে যাত্রা করবেন।
কিন্তু তার আগেই রবিবার রাতে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসে গেল অত্যাধুনিক টি-৭২ যুদ্ধ ট্যাঙ্ক। রাতের অন্ধকারে ক্রেন দিয়ে টি -৭২ ট্যাঙ্কটিকে মাঠে নিয়ে আসতে দেখে অনেকেই মনে করেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর হেলিকপ্টারের নিরাপত্তার জন্য সম্ভবত এটিকে আনা হয়েছে।
তবে ভুল ভাঙিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। জেলার এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, মূলত জেলাশাসকের উদ্যোগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে ভিন রাজ্য থেকে এই ট্যাঙ্কটিকে আনা হয়েছে। এখন থেকে ব্যারাক স্কোয়ার মাঠে চার কোণে চারটি কামানের সঙ্গে মাঠের শোভা বর্ধন করবে এই ট্যাঙ্কটি।
ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, ১৭৬৫ সালে ইংরেজরা বাংলা-বিহার-ওড়িশার তৎকালীন নবাব মীরজাফরের কাছ থেকে 'সুবা বাংলা'র নতুন ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য প্রায় ৪০ একর জায়গা নিয়েছিল। বর্তমানে বহরমপুর শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত ব্যারাক স্কোয়ার মাঠকে কেন্দ্র করে বাংলার নবাবের কাছ থেকে জমি পাওয়ার মাত্র দু'বছরের মধ্যেই ১৭৬৭ সালে ব্রিটিশ সরকার তৈরি করে ফেলেছিল এক নতুন ক্যান্টনমেন্ট।
সবুজ গাছপালা ঘেরা এই মাঠের চারপাশে আজও রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত অনেক বাংলো এবং ব্যারাক, যা বর্তমানে মুর্শিদাবাদের জেলাশাসক সহ অন্য উচ্চ পদস্থ সরকারি কর্মীদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়।
বহু ঐতিহাসিক দাবি করেন, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার বেশ কয়েক মাস আগেই ২৪ ফেব্রুয়ারি ১৮৫৭ সালে বহরমপুরে মোতায়ন থাকা ব্রিটিশ সেনাবাহিনীর ১৯ দেশীয় রেজিমেন্টের জওয়ানরা প্রথম প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শোনা যায় সেই দিনই ব্যারাক স্কোয়ার মাঠের চার কোণে থাকা কামানের সামনে একাধিক বিদ্রোহী সেনাকে দাঁড় করিয়ে হত্যা করেছিল ব্রিটিশ বাহিনী। সেই ঐতিহাসিক মাঠে এবার বসে গেল যুদ্ধ ট্যাঙ্ক।
বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন,' মূলত জেলাশাসকের উদ্যোগে ভিন রাজ্য থেকে সেনাবাহিনীর বাতিল এই ট্যাঙ্কটিকে আনা হয়েছে।যুদ্ধ ট্যাঙ্কটিকে বহরমপুর কোর্ট বাজার সংলগ্ন এলাকায় বসানো হচ্ছে।'
তিনি জানান,' যুদ্ধ ট্যাঙ্কটিকে রক্ষণাবেক্ষন , রং করা এবং তার চারপাশ ঘিরে দেওয়ার যাবতীয় কাজ পুরসভার তরফ থেকেই করা হবে। আগামী দিন যুদ্ধ ট্যাঙ্কটিকে দেখার জন্য ওই মাঠে মানুষের ভিড় বাড়তে পারে এবং প্রচুর মানুষ ট্যাঙ্কের সঙ্গে সেলফি তোলার জন্যও মাঠে আসতে পারেন। '
পুরসভার চেয়ারম্যান বলেন,' বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠ এবং লালদিঘি বহরমপুর শহরের সম্পদ। এই সম্পদ রক্ষা করার জন্য পুরসভা প্রায় ২০ কোটি টাকা খরচ করে সৌন্দর্যায়ন, সংস্কার এবং অত্যাধুনিক আলো বসানোর কাজ করছে। ট্যাঙ্ক বসে যাওয়াতে ঐতিহাসিক এই মাঠের সৌন্দর্য আরও বৃদ্ধি পেল।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার