রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

Kaushik Roy | ০৪ মে ২০২৫ ০১ : ৪৮Kaushik Roy

মিল্টন সেন

ভারতের নাগরিকত্ব নেই। অথচ নাম রয়েছে ভোটার তালিকায়। টুরিস্ট ভিসা নিয়ে ১৯৮০ সালে পাকিস্তান থেকে এসেছিলেন ভারতে। তারপর আর ফেরেননি। চন্দননগরের কুঠির মাঠ এলাকার বাসিন্দা ফতেমা বিবি মল্লিকের নাগরিকত্ব রয়েছে পাকিস্তানের।

অথচ টানা ৪৫ বছর ধরে তিনি ভারতে রয়েছেন। ভোটও দিয়েছেন। চন্দননগরে রয়েছে তাঁর স্বামী ও দুই কন্যা। পাকিস্তানের নাগরিক হয়ে কীভাবে এত বছর ধরে ভারতে ভোট দিচ্ছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক দল। 

পাক নাগরিক গ্রেপ্তারের পর চন্দননগরে তুঙ্গে রাজনৈতিক তরজা। রবিবার চন্দননগর পুরো নিগমের ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল বলেছেন, ৪৫ বছর আগে খোঁজখবর করা উচিত ছিল। ১৯৮০ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল না। তখন যারা ছিল তারা বলতে পারবে। আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কোনওটাই কর্পোরেশনের বিষয় নয়। এই বিষয়গুলো ভারত সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলতে পারবে।


পাল্টা চন্দননগর এড়িয়া কমিটির সিপিআইএমের সম্পাদক ঐক্যতান দাশগুপ্ত এই দায় চাপিয়েছেন কেন্দ্রের ওপর। তাঁর দাবি, এটা রাজ্যের কোনও বিষয় না। দেশের স্বরাষ্ট্র দপ্তরের একটা বড় গাফিলতি থেকে গিয়েছে, যা তারা অস্বীকার করতে পারেন না। একজন মানুষ যে টুরিস্ট ভিসায় আসে এবং এত বছর থেকে যায় তার জবাব তো কেন্দ্র দেবে। 

চন্দননগরের বিজেপি নেতা গোপাল চৌবে জানান, ‘শুধু চন্দননগর না আশেপাশে উর্দিবাজার, চাঁপদানী, ভদ্রেশ্বর, বিলকুলিতে খুঁজলে অনেক পাক নাগরিক পাওয়া যাবে। এদের আধার, প্যান রেশন কার্ড সবই রয়েছে’। সরকারের কাছে তিনি আবেদন করেছেন, সকলকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া দরকার। 

উল্লেখ্য, শনিবার চন্দননগর থানার পুলিশ ফতেমা বিবিকে গ্রেপ্তার করে চন্দননগর আদালতে পেশ করে। তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ফতেমার পরিবার এবং প্রতিবেশীদের দাবি, সরকারের এই গোটা বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। প্রায় চার দশকের বেশি সময় ধরে একজন মানুষ ভারতে রয়েছেন। তিনি ভোট দেন। তাঁদের সন্তান রয়েছে। ফতেমার তো পাকিস্তানে কেউ নেই, ফেরত পাঠালে তিনি যাবেন কোথায়?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া