রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

RD | ০৪ মে ২০২৫ ২৩ : ৫২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মোটর চালিত ভ্যান গাড়ি করে গরু পাচার করতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ থানার লালবাগ-সাহাপুর ঘাটের কাছে। গরু বোঝাই ভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক কিশোর। শরীরে একাধিক জায়গায় ক্ষত হওয়ায় তার শরীরে ১৩টি সেলাই পড়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক ভ্যানের চালক। ইতিমধ্যে পুলিশ ভ্যান গাড়িটিকে আটক করেছে। 

প্রসঙ্গত, একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরু পাচার বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের কর্তাদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও মুর্শিদাবাদ থানার এক আধিকারিক দাবি করেছেন, গরুগুলো পাচারের জন্য নয় স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,গত বেশ কিছুদিন ধরে বীরভূম এলাকার কিছু গরু পাচারকারী নতুন একটি রুট ব্যবহার করেছে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার কয়েকটি গ্রামের ভেতর দিয়ে গরু নিয়ে এসে ভাগীরথী নদী পার করে সেগুলি মুর্শিদাবাদ থানা এলাকায় পৌঁছে দেওয়া চলছিল। অভিযোগ, এরপর সেই গরু পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের বিশেষ কয়েকটি পয়েন্টে। এলাকায় বিএসএফের নজরদারি কম থাকার সুযোগ নিয়ে পাচারকারীরা বাংলাদেশ গরু পাচার করে দিচ্ছে। 

রবিবার দুপুর নাগাদ বেশ কয়েকটি মোটর চালিত ভ্যানে করে নবগ্রামের দিক থেকে মুর্শিদাবাদ থানা এলাকায় ভাগীরথী নদী পার করে গরু আনা হচ্ছিল। একটি নৌকা থেকে গরু বোঝাই মোটর চালিত ভ্যান পাড়ে উঠে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই কিশোরকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। 

লালবাগ শহরের সব্জি কাটরা এলাকার বাসিন্দা যাদব মণ্ডল বলেন, 'আজ দুপুর নাগাদ আমার ছেলে অনিমেষ মণ্ডল এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকে নিয়ে আমি ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিলাম। আমরা যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম সেই সময় একটি গরু বোঝায় ভ্যান আমার ছেলেকে সজোরে ধাক্কা মারে।'

নাম না প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, এক একটি ছোট গাড়িতে কমপক্ষে ১৫-২০ টি গরু অস্বাস্থ্যকর পরিবেশে বহন করা হয়। 

মুর্শিদাবাদের বিধায়ক গৌরশঙ্কর ঘোষের অভিযোগ, 'মুর্শিদাবাদ থানার খুব কাছে তিনটে ফেরিঘাট রয়েছে। সেখান দিয়ে দিনরাত ছোট ট্রাক ,মোটর চালিত ভ্যানে করে গরু আনা হচ্ছে। আজ একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সকলে গরু পাচারের বিষয়টি জানতে পেরেছি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া