রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চাইলেও বাবা মোবাইল দেননি, অভিমানে নিজেকে শেষ করে দিল আলিপুরদুয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী

RD | ০৪ মে ২০২৫ ২২ : ৩৭Rajit Das

প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: বাবাক কাছ থেকে মোবাইল ফোন চেয়েছিল অষ্ঠম শ্রেণির ছাত্রী। কিন্তু, বাবা তা দিতে অস্বীকার করেছিলেন। তাতেই অভিমান হয় ১৪ বছরের মেয়েটির। শেষমেষ আত্মঘাতী হয় সে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টা নাগাদ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক জংশন পল্লীমঙ্গল ক্লাব এলাকায়। আত্মঘাতী ছাত্রী নন্দিতা রায় কর্মকার নেতাজি বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রী। 

জানা গিয়েছে, এ দিন সকালে সুনন্দিতা সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ সেরে বাবার কাছে তার মোবাইল ফোনটি চেয়েছিলয। কিন্তু বাবা সুবোধ রায় কর্মকার তখন মেয়েকে মোবাইল ফোন দিতে অস্বীকার করেন। বাবা মানা করায় সুনন্দিতা নিজের কাজে ফিরে যায়। পরিস্থিতি স্বাভাবিকই ছিল। 

ঘটনার সময় সুনন্দিতার মা ঠাকুর পুজো দিচ্ছিলেন। দাদা এবং ঠাকুমা ঘরে ঘুমোচ্ছিলেন। আনুমানিক সকাল ১০টা নাগাদ মা পুজো সেরে ঘরে এসে দেখেন সুনন্দিতা একটি ঘরে নিজেকে বন্ধ করে রেখেছে। অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় বাড়ির সকলকে ডাকেন ছাত্রীটির মা। ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকতেই সকলে দেখেন, সুনন্দিতা ঘরের সিলিংয়ে গলায় গামছা বাধা অবস্থায় ঝুলছে। 

তড়িঘড়ি সুনন্দার বাবা এবং দাদা গলার গামছা খুলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে।

আত্মায়ী ও প্রতিবেশীদের কথায়, পরিবারে কোনওরকম অশান্তি ছিল না। পরিবার এবং এলাকার প্রত্যেকে সুনন্দিতা'কে স্নেহ করত। তবে এই সামান্য বিষয় নিয়ে সুনন্দা এমন একটি হটকারী সিদ্ধান্ত নেবে সেটা তাঁরা মেনে নিতে পারছেন না।

এই বিষয়ে আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক ত্রিদিপেশ তালুকদার বলেন, "একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছাত্রীর এরকম মৃত্যু সত্যিই হৃদয় বেদনাদায়ক। বর্তমান শিক্ষা প্রেক্ষাপটে মোবাইলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এটা সত্যি যে, আমরা নিজেদের এমনভাবে মোবাইলে আত্মমগ্ন করে তুলছি যে সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। তবে শিশুদের মোবাইল দিলে কীভাবে তাদেরকে আমরা ম্যানেজ করব, তাই নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। শিশুমনে নানান রকম মান অভিমান থাকে। যদিও স্কুলে পড়ার সময় ওকে দেখে তেমন কোন ইঙ্গিত আমরা পাইনি। এটা আমাদেরই ব্যর্থতার ওকে আমরা সঠিক পথ দেখাতে পারিনি।"

এদিকে সুনন্দিতার মৃত্যুর কারণ খুঁজতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তার মৃতদেহ ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া