শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

World asthma day: reasons why breathing problem increases at night

স্বাস্থ্য | রাতে কেন বেড়ে যায় হাঁপানির টান? জানলে চোখ কপালে উঠবে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ মে ২০২৫ ২১ : ৩২Akash Debnath

আজকাল ওয়েব ডেস্ক: আজ বিশ্ব হাঁপানি দিবস। হাঁপানি বা অ্যাজমা হল ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগ। এই রোগে শ্বাসনালী অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে এবং বিভিন্ন উত্তেজক যেমন – অ্যালার্জেন (ধুলো, পরাগরেণু), ধোঁয়া, ঠান্ডা বাতাস বা সংক্রমণের সংস্পর্শে এলে ফুলে যায়, সংকুচিত হয় ও এতে প্রদাহ হয়। এর ফলে শ্বাসনালীর পথ সরু হয়ে যায় এবং অতিরিক্ত শ্লেষ্মা বা কফ তৈরি হয়। এই কারণে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, বুকে চাপ লাগে বা সাঁ সাঁ শব্দ হয়। কারও কারও ক্ষেত্রে কাশি হয় এবং সামগ্রিকভাবে শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। হাঁপানি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও, সঠিক চিকিৎসা, ঔষধ গ্রহণ এবং উত্তেজক কারণগুলি এড়িয়ে চলার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।

রাতে কেন হাঁপানি বেড়ে যায়? রাতে বা ভোরের দিকে হাঁপানির উপসর্গ বেড়ে যাওয়া একটি সাধারণ ঘটনা। বিজ্ঞানের ভাষায় একে নকটারনাল অ্যাজমা বলা হয়।
১.  সার্কাডিয়ান রিদম বা দৈহিক ছন্দ: শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ি অনুসারে রাতে কিছু হরমোনের (যেমন কর্টিসোল ও অ্যাড্রেনালিন, যা শ্বাসনালীকে খোলা রাখতে ও প্রদাহ কমাতে সাহায্য করে) নিঃসরণ কমে যায়। একই সময়ে, হিস্টামিনের মতো প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলির কার্যকারিতা বাড়ে। এছাড়াও, রাতে শ্বাসনালী স্বাভাবিকভাবেই কিছুটা সংকুচিত হয়।

২.  অ্যালার্জেনের সংস্পর্শ বৃদ্ধি: শোবার ঘরে, বিশেষ করে বিছানার তোশক, বালিশ, কম্বল বা কার্পেটে ধুলোর মাইট, পোষা প্রাণীর লোম এবং ছত্রাকের মতো অ্যালার্জেন বেশি পরিমাণে থাকে। ঘুমের সময় দীর্ঘক্ষণ এগুলোর সংস্পর্শে থাকার ফলে হাঁপানির উপসর্গ বেড়ে যেতে পারে।

৩.  ঠান্ডা বাতাস: রাতের তাপমাত্রা সাধারণত দিনের চেয়ে কম থাকে। ঠান্ডা ও শুষ্ক বাতাস শ্বাসনালীকে আরও স্পর্শকাতর করে তুলতে পারে এবং হাঁপানির টান বাড়াতে পারে।

৪.  শোয়ার ভঙ্গি: চিৎ বা উপুড় হয়ে শোয়ার ফলে ফুসফুসের উপর বাড়তি চল পরে, ফলে শ্বাসনালীর পথ আরও সরু হতে পারে। এছাড়া, এই ভঙ্গিতে সাইনাস থেকে নিঃসৃত শ্লেষ্মা গলায় নেমে এসে কাশি বা শ্বাসনালীতে অস্বস্তি তৈরি করতে পারে।

তবে যদি দিনের পর দিন এই সব সমস্যা বাড়তেই থাকে তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া