রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৩ মে ২০২৫ ২৩ : ৩২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ হেরোইন পাচার করতে গিয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের উন্নত মানের হেরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত আব্দুল করিম-এর বাড়ি লালগোলা থানার অন্তর্গত চাটাইডুবি গ্রামে।
পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশের একটি দল শ্রীমন্তপুর এলাকায় এস এম গার্লস স্কুলের কাছে সাদা পোশাকে অপেক্ষা করছিল। আব্দুল করিম ওই এলাকায় পৌঁছতেই পুলিশের দল তাকে ঘিরে ধরে। এরপর তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ওই মাদক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি অত্যন্ত এই উন্নত মানের এই হেরোইন আধুনিক কোনও পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। ধৃত ওই হেরোইন বাংলাদেশের বাজারে পাচারের চেষ্টা করছিল।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতের পুলিশি হেফাজতের আবেদন করে শনিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে অপর একটি ঘটনায় ভারত থেকে বাংলাদেশ পাচারের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করল জলঙ্গি থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ সাহেবরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় চারটি উন্নত মানের ৭ এমএম পিস্তল, আটটি খালি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড বুলেট।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম জয়প্রকাশ মণ্ডল এবং সুরজ মণ্ডল। তাদের বাড়ি মালদহ জেলায়। জলঙ্গি থানা এলাকার এক অস্ত্র কারবারি উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের অর্ডার দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। পুলিশের অনুমান এই বুলেট এবং আগ্নেয়াস্ত্র বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার