রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

AD | ০৩ মে ২০২৫ ২২ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দৃষ্টিহীনতাকে হার মানিয়ে অসাধারণ সাফল্য বীরভূমের দুই ছাত্রের। লাভপুর ব্লকের বাসিন্দা রঞ্জিত বাগদি ও রাহুল ওরাং সিউড়ির শ্রী অরবিন্দ স্কুল ফর সাইটলেস-এর ছাত্র। এবার মাধ্যমিক পরীক্ষায় দু’জনেই পেলেন ৫০০-র বেশি নম্বর। রঞ্জিত পেয়েছে ৫৩০, আর রাহুলের প্রাপ্ত নম্বর ৫১৫।

তাঁদের এই সাফল্যের পিছনে রয়েছে বীরভূমের জেলা শাসক বিধান রায়ের সাহায্য। চলতি বছরের ২৬ জানুয়ারি তিনি এই স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণির ২৬ জন দৃষ্টিহীন ছাত্রকে উপহার দিয়েছিলেন অডিও রেকর্ডার। সাধারণত দৃষ্টিহীন পড়ুয়ারা 'ব্রেইল' পদ্ধতিতেই পড়াশোনা করেন। তবে মাধ্যমিকের অনেক বই এখনও এই পদ্ধতির অন্তর্ভুক্ত  না হওয়ায় অডিও হয়ে ওঠে ভরসা। শিক্ষকরা প্রতিটি পাঠ্য ও রেফারেন্স বইয়ের গুরুত্বপূর্ণ অংশ অডিও রেকর্ডারে রেকর্ড করে দেন। ছাত্ররা তা শুনেই প্রস্তুতি নেয়।

পরীক্ষার প্রথম দিন, জেলা প্রশাসন আরও এক মানবিক দৃষ্টান্তের পরিচয় দিয়েছে। সিউড়ির মহকুমা শাসক নিজে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিলেন এই দুই ছাত্রকে।

উচ্ছসিত স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দাস বলেন, 'এই ফলাফল আমাদের গর্বিত করেছে। অডিও পদ্ধতি যে কতটা কার্যকর হতে পারে, তা প্রমাণ করেছে রঞ্জিত আর রাহুল।'

জেলাশাসক বিধান রায় বলেন, 'স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের আসল শক্তি হল ইচ্ছাশক্তি। রঞ্জিত ও রাহুল প্রমাণ করল প্রবল ইচ্ছাশক্তি থাকলে দৃষ্টিহীনতাও বাধা হয়ে দাঁড়ায় না। এদের সাফল্য শুধুমাত্র বিশেষ চাহিদাসম্পন্নদের নয়, সমগ্র সমাজের অনুপ্রেরণা।'

এই দুই ছাত্র এখন শুধু জেলার গর্ব নয়, গোটা রাজ্যের কাছে দৃষ্টান্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া