রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৩ মে ২০২৫ ২০ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে বাবা-ছেলে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার তদন্তকারীরা। সামশেরগঞ্জে অশান্তির দিন জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত এসটিএফ এবং ‘সিট’ এবং জঙ্গিপুর পুলিশের আধিকারিকদের হাতে মোট আটজন গ্রেপ্তার হলেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানা এলাকা থেকে নুরুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করার হয়েছে। ওই যুবক জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ধৃত যুবকের পুলিশি হেফাজতের আবেদন করে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বছর কুড়ির নুরুল সামশেরগঞ্জ থানার অন্তর্গত শুলিতলা-পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর ওই ব্যক্তি খুনের ঘটনার পর থেকেই পলাতক। গ্রেপ্তারি এড়ানোর জন্য বারবার আস্তানা বদল করছিল অভিযুক্ত। অবশেষে শনিবার সকালে ফরাক্কার একটি গোপন ডেরা থেকে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত নুরুল নিজে বাবা ছেলেকে খুন করেছিল’।
জঙ্গিপুর পুলিশ জেলার এক কর্তা জানান, খুনের ঘটনার পর এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে জঙ্গিপুর পুলিশ জেলার তদন্তকারী এবং ‘সিট’-এর সদস্যরা। একটি ফুটেজে নুরুলকে মৃত বাবা-ছেলের বাড়ির কাছে তরোয়াল হাতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পুলিশ সূত্রের আরও খবর, জোড়া খুনের ঘটনায় এর আগে যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একাধিক অভিযুক্ত জাফরাবাদে খুনের ঘটনায় নুরুলের প্রত্যক্ষভাবে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার