রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

Sumit | ০৩ মে ২০২৫ ২০ : ২৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  পূর্বাভাস আগে থেকেই ছিল। এবার শনিবার বিকেল হতেই রাজ্যের সাতটি জেলায় কালবৈশাখীর দাপট দেখা যাবে বলে আগাম সতর্কতা জারি করল হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টি না হলেও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। অন্তত বুধবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি থাকবে বৃষ্টির দাপট। পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি অংশেও থাকবে কালবৈশাখীর দাপট। সেখানেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটের বেগে বাতাসের সঙ্গে থাকবে বৃষ্টির খেলা।


হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব রাজস্থানের কাছে। এটি উত্তর ওড়িশা এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এরফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, বাংলাদেশের উপকূলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের বুধ কিংবা বৃহস্পতি অবধি কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। থাকছে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা। 


রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে পশ্চিমের বেশ কিছু জেলা–সহ দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং–সহ উপরের জেলাগুলিতে। দার্জিলিং থেকে সমতলের মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।  বৈশাখের গরমকে খানিকটা স্বস্তি দিয়েছে এই কালবৈশাখী। এরফলে তাপমাত্রার পারদ অনেকটাই নিচের দিকে থাকবে বলেই মনে করছে সকলে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া