রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ মে ২০২৫ ০০ : ৪৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৭৪। শতাংশের হিসেবে ৯৬.২৯%। তবু শোকের ছায়া আসানসোল শিল্পাঞ্চলে। কারণ, একটি স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন কান্নায় ভেঙে পড়ছেন স্কুলের শিক্ষিকা ও বন্ধুরা। কান্নায় ভেঙে পড়ছেন পরিবার আত্মীয়স্বজন-সহ পাড়া-প্রতিবেশী।
আসানসোল উমারানি গড়াই স্কুলে প্রথম থেকেই ভাল ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবি মুখোপাধ্যায়। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গিয়েছে মাধ্যমিকেও স্কুলে সেরা হিসেবে রইল সে। কিন্তু এই ফলাফল থৈবি দেখে যেতে পারল না। সে আজ আর জীবিত নেই। লিভারের রোগে গত ১৬ এপ্রিল তার মৃত্যু হয়েছে।
পরীক্ষার আগে জন্ডিসে আক্রান্ত হয়েছিল থৈবি। কিন্তু লেখাপড়ার প্রতি টান থাকায় পেটে অসহ্য যন্ত্রনা নিয়েই সে পরীক্ষা দিয়েছিল। শুধুমাত্র সুস্থ ছিল বাংলা পরীক্ষার দিন। আর বাংলাতেই তার প্রাপ্ত নম্বর ৯৯। তারপর থেকেই নম্বর কিছুটা কমতে থাকে। যার পিছনে শারীরিক অসুস্থতাই কারণ হিসেবে মনে করা হচ্ছে। যদিও অন্যান্য বিষয়েও তার নম্বর যথেষ্ট উল্লেখযোগ্য।
থৈবি এতটাই মেধাবী ছিল, সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে পারলে হয়তো রাজ্যে সে সেরা হতে পারত, দাবি স্কুলের শিক্ষিকাদের। স্কুল এবং পরিবার সূত্রে জানা যায়, পড়াশুনার বাইরে আঁকা, গান এবং অন্যান্য বিষয়েও সে ছিল সমান পারদর্শী।
থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ। মাধ্যমিক পরীক্ষার আগে মেয়ের লিভারের রোগ ধরা পড়ার পর চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, ভেলোর সর্বত্র ছুটে যান তাঁরা।
লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। এগিয়ে আসে স্কুল এবং শহরবাসী। তার চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় করা আবেদনে সাড়া দেয় বহু মানুষ। জানা গিয়েছে, সবাই মিলে চেষ্টা করে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ জোগাড় করা হয়েছিল। তবু বাঁচানো যায়নি থৈবিকে।
স্কুল থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই আশা করেছিলেন এবছর পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নেবে থৈবি। কিন্তু অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ায় এক থেকে দশের মধ্যে জায়গা না করতে পারলেও স্কুলে সর্বোচ্চ নম্বর সে পেয়েছে। জেলায় ছাত্রীদের মধ্যে সেরা।
মাধ্যমিকের ফল প্রকাশের দিন মানসিক ধাক্কা ও অস্বস্তি কাটাতে কয়েকদিনের জন্য থৈবির মা ও বাবা চলে যান আসানসোল ছেড়ে। বাড়িতে থৈবির বৃদ্ধ দাদু ও ঠাকুমা। ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা। একটি স্বপ্নের অপমৃত্যু হয়েছে। তাই রেজাল্ট আনতে যাননি। বাড়িতে গিয়ে দেখা গেল থৈবির ছবি আঁকড়ে ধরে রয়েছেন তাঁর ঠাম্মা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার, আত্মীয়-পরিজনরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার