রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আবহাওয়ার মুড বদল, পরপর ৫ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, রইল বিরাট আপডেট

Sumit | ০২ মে ২০২৫ ২২ : ৫৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বইবে ৩০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। 


অন্যদিকে ঝাড়গ্রামেও জারি করা হয়েছে সতর্কতা। সেখানেও সন্ধ্যের পর প্রবল বেগে বইবে হাওয়া। জোরে বাতাসের সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে বৃষ্টির দাপট। সেখানেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বিস্তীর্ণ অংশে বইবে ঝোড়ো হাওয়া।   


দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং–এই সব জেলাতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতিও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত। কোচবিহার, মালদা জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 


মূলত দক্ষিণবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.‌৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম। 


বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টি চলছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন ধরে চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এরফলে বৈশাখের গরম থেকে খানিকটা হলেও স্বস্তি মিলেছে সকলের। যেখানে তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রির কাছে ছিল, সঙ্গে ছিল অস্বস্তিকর পরিবেশে সেখান থেকে অনেকটাই মুক্তি মিলেছে। 


বৈশাখের এই ঝড়বৃষ্টিকে অনেকে কালবৈশাখী বলেও ডাকছেন। এই সময় প্রতি বছরেই এমন পরিবেশ তৈরি হয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে এখন বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। তবে টানা কয়েকদিন বৃষ্টির জেরে এখন তাপমাত্রার পারদ রাতের দিকে অনেকটাই নিচের দিকে থাকছে। সেটা বাড়তি স্বস্তি দিয়েছে আমজনতাকে। এই পরিস্থিতি আরও কয়েকদিন বজায় থাকবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া