রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিএসএফের আশ্বাস নিয়ে বাড়ি ফিরলেন জওয়ানের স্ত্রী, বাবা বললেন দায় কেন্দ্রের

Rajat Bose | ০২ মে ২০২৫ ১৩ : ৫২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ এখনও পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তাঁর মুক্তির ব্যাপারে নিশ্চয়তা মেলেনি। পাঠানকোট থেকে বাড়ি ফিরে এলেন জওয়ানের স্ত্রী ও আত্মীয়রা। রিষড়ায় বাড়িতে ঢোকার মুখে জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, ‘‌বিএসএফের সিও জানিয়েছেন ভয়ের কোনও বিষয় নেই। আমরা আশাবাদী।’‌ পূর্ণমের আত্মীয় সত্য প্রকাশ গুপ্তা জানান, ‘‌বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন ছাড়িয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তারা আমাদের বলেছেন ধৈর্য ধরতে। আমরা ধৈর্য ধরব তাঁর মুক্তির ব্যাপারে।’‌ পূর্ণমের বাবা ভোলানাথ সাউ বলেন, ‘‌বৌমার সঙ্গে কি কথা হয়েছে তা জানিনা। ছেলে এখনও ফেরেনি। এটা কেন্দ্রীয় সরকারের দায়। কেন্দ্র সরকারেরই দায়িত্ব। তাদের কাছ থেকে কোনওরকম খবর পাইনি। উৎকণ্ঠা কাটছে না।’‌


গত ২৮ এপ্রিল পূর্ণমের স্ত্রী রজনী, ছেলে ও তাঁর কয়েকজন আত্মীয় নিয়ে পাঠানকোট গিয়েছিলেন। গত ২৩ তারিখ ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন ভারতীয় বিএসএফের জওয়ান পুর্ণম কুমার সাউ। তারপর থেকেই রিষড়ার বাড়িতে উৎকণ্ঠা আর উদ্বেগ। জওয়ানের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা। বাড়িতে বৃদ্ধ বাবা মা ও সাত বছরের সন্তান রয়েছে। সব নিয়ে পরিবারে একটা অস্থিরতা কাজ করছিল। তাই স্বামীর খোঁজ নিতে তাঁর কর্মস্থলে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী। তবে সেখানে বিএসএফ আধিকারিক এবং ২৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলে তারা সেই উৎকণ্ঠা ও আশ্বাস নিয়েই বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন। প্রায় ১০ দিন হতে চলল পাকিস্তানি রেঞ্জার্সের হাতে বন্দি রয়েছেন ভারতীয় এই বিএসএফ জওয়ান। কবে তাঁকে মুক্তি দেওয়া হবে তা নির্দিষ্ট করে বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তবে জওয়ানের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে বারবার ফ্ল্যাগ মিটিং হচ্ছে। কথা চলছে পাকিস্থানের সঙ্গে। মুক্তি পাবেই তবে কবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া