রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

Riya Patra | ০১ মে ২০২৫ ২২ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আইএসসি-র পরীক্ষায় বড় সাফল্য। রাজ্যে মেধাতালিকায় উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছেন কোচবিহারের দুই কন্যা। কোচবিহারের সেন্ট মেরি স্কুলের ছাত্রী অনুষ্কা রায় ও আত্রেয়ী দত্ত। অনুষ্কা ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ নম্বর পেয়ে রাজ্য মেধা তালিকায় দ্বিতীয় ও ৩৯৬ নম্বর পেয়ে আত্রেয়ী পঞ্চম স্থান অধিকার করেছেন।

সেন্ট মেরি স্কুল তথা কোচবিহার জেলা থেকে এই প্রথম আইসিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য মেধা তালিকায় স্থান পেল। দুই কৃতীকেই কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘‘রাজ্যে জেলার ওই দুই ছাত্রী উল্লেখযোগ্য ফল করেছে। তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।” 


সেন্ট মেরি’ হাই স্কুল সূত্রে জানা গিয়েছে, আইএসসি-তে স্কুলের ৭০ জনের সবাই পাশ করেছে। আইএসসি পরীক্ষাতেও ১৩৬ জনের সবাই পাশ করেছে। অনুষ্কার বাবা আশিস রায় রেলকর্মী, মা শম্পা রায় গৃহবধূ। এদিন অনুষ্কা রায় বলেন, “আমি প্রশাসক হতে চাই। ইংরেজি অনার্স নিয়ে পড়ে পরে ইউপিএসসি পরীক্ষা দেব।” 
অন্যদিকে সেন্ট মেরি’জ় হাই স্কুলের অপর এক ছাত্রী আত্রেয়ী দত্ত পেয়েছেন ৯৯ শতাংশ নম্বর। তিনি রাজ্যের পঞ্চম স্থানে রয়েছেন। আত্রেয়ীর বাবা দীপেন দত্ত, মা পাপিয়া দত্ত দু’জনেই স্কুল শিক্ষক। আত্রেয়ী বলেন,‘‘আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়তে চাই। ব্যাঙ্ক আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে।”

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক অনুষ্কা রায় ও আত্রেয়ী দত্তর বাড়িতে যান এবং শুভেচ্ছা জানান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া