রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ এপ্রিল ২০২৫ ০০ : ৩৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: উদ্বোধনের দিনই দিঘায় নবনির্মিত জগন্নাথধামে হাজির হলেন সস্ত্রীক রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মন্দির দর্শনের পর তিনি সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। 'জয় জগন্নাথ' স্লোগান দিয়ে দিলীপকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, পুরী থেকে প্রভু এখানে এসেছেন। আমরা তাঁকে দর্শন করতে এসেছি। গোটা ভারতে মন্দির নির্মাণের মাধ্যমে মানুষের ধর্মীয় চেতনা বাড়ছে। যাঁরা ভগবানের উপযুক্ত, তাঁরাই এইসব মহৎ কাজ সম্পন্ন করছেন।'
মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, 'মমতা ব্যানার্জি ভালো কাজ করেছেন। আজ অক্ষয় তৃতীয়ার মতো শুভদিনে এই মন্দিরের উদ্বোধন করেছেন। আমরাও এসেছি প্রভুর দর্শন করতে।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ বলেন, 'ভগবানের কাছে কোনও রাজনীতি নয়। আমি এখানে রাজনীতি করতে আসিনি। এসেছি ভগবানের কাছে। যাঁরা এটা বুঝতে পারছেন না, ভগবান তাঁদের সুমতি দিন।'
প্রসঙ্গত, রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করতে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বুধবার বিকেলেই দিঘায় পৌঁছে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন। দিঘার মন্দিরে যেতে তাঁর কোনও আপত্তি নেই। আর বুধবার দিলীপকে সস্ত্রীক দেখা গেল দিঘার জগন্নাথ মন্দিরে। তাঁকে মন্দিরে অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ।
জানা গিয়েছে সাড়ে পাঁচটা নাগাদ দিঘা পৌঁছে চার নম্বর গেট দিয়ে মন্দিরে ঢোকেন দিলীপ। পুজো দিয়ে গোটা মন্দির ঘুরে দেখেন সস্ত্রীক দিলীপ।
মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। মন্দির লাগোয়া অতিথি নিবাসে স্ত্রীকে সঙ্গে নিয়ে যান। ছিলেন মুখ্যমন্ত্রীও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার