রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ এপ্রিল ২০২৫ ১৮ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: নিজের দুই সন্তান ও স্ত্রীকে ছুরি মেরে হত্যার চেষ্টার অভিযোগে দশ বছরের কারাদণ্ড হল যুবকের। চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক আদালত
মঙ্গলবার এই সাজা ঘোষণা করেছে। জানা গেছে, মগরা থানার বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিল এলাকার বাসিন্দা সন্দীপ পাশির সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয় ওই এলাকারই জ্যোতি রাজভরের।
অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য স্ত্রীর উপর অত্যাচার করত সন্দীপ। তাদের দুই ছেলে। বয়স সাড়ে তিন ও এক বছর। অভিযোগ, স্ত্রীর উপর অত্যাচারের পাশাপাশি দুই সন্তানকেও মারধর করত ওই যুবক। মাঝে মধ্যে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেলে ছেলেদের নিয়ে বাপের বাড়ি চলে যেত জ্যোতি।
ঠিক সেরকমই ২০২৩ সালের ১৯ শে ফের স্বামী–স্ত্রী’র অশান্তি হয়। অভিযোগ, আচমকাই নিজের বাড়িতে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে সন্দীপ। দুই সন্তানকেও গলায় ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। জ্যোতির মা নাতিদের বাঁচাতে গেলে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করে সন্দীপ বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশিরা চার জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন। মগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। মামলার সরকারি আইনজীবী অমিয় সিংহরায় বলেন, এই মামলায় দশ জন সাক্ষ্য দেন। হুগলি জেলে বন্দি সন্দীপ পাশি। সেখান থেকে ভার্চুয়ালী উপস্থিত থাকে সে। মঙ্গলবার আদালত তাঁকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
জ্যোতির বাবা অলোক রাজভর বলেন, আদালতের রায়ে খুশি। মেয়ে জামাই নিজেরাই পছন্দ করে বিয়ে করেছিল। অনুষ্ঠান করেই বিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন পর থেকেই পণের জন্য মেয়ের উপর অত্যাচার শুরু করে জামাই। দুটো নাতিকেও ছাড়ত না। ঘটনার দিন নাতিদেরও ছুরি দিয়ে আঘাত করে। হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণে বাঁচাই ওদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার