মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৯ এপ্রিল ২০২৫ ২৩ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বুধবার উদ্বোধন। আজ, মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মহাযোগ্য অনুষ্ঠান। সকাল আটটা থেকেই শুরু হয়েছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। অগ্নিহোত্র, বেদপাঠ, পুরোহিতদের আশীর্বাদ এবং ধর্মীয় ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। মন্দিরে উত্তোলন করা হয় ধর্মীয় ধ্বজা।
এই মহাযজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্দিরে পৌঁছে তিনি যজ্ঞে অংশগ্রহণ করেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, 'জগন্নাথ মন্দির চত্বরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে এবং এই বার্ষিক ধর্মীয় উৎসবকে রাজ্য সরকারের স্বীকৃতি দেওয়া হবে।'
মহাযজ্ঞের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সমস্ত ধর্ম-বর্ণের মানুষ এসেছেন এখানে। ধর্ম তো মুখে প্রচার করে হয় না। ধর্ম মানে হৃদয় ছুঁয়ে যাওয়া। মা-মাটি-মানুষ ভাল থাকলেই, আমি ভাল থাকব। তীর্থস্থান সবার জন্য।'
সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল কর্মসূচিগুলির মধ্যে ছিল, বেদ পাঠ, অগ্নিহোত্র, ধর্মীয় ভাষণ এবং পুরোহিতদের আশীর্বাদ প্রদান। বিকেল চারটে নাগাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবেশ করে। সন্ধ্যা ছ'টায় আরতির মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান শেষ হওয়ার কথা।
উল্লেখযোগ্যভাবে, নিরাপত্তার প্রশ্নে কোনও রকম ছাড় দেওয়া হয়নি। গোটা মন্দির চত্বর ঘিরে রাখা হয়েছে ৮০৮ জন নিরাপত্তা কর্মী দ্বারা। সাধারণ পর্যটকদের জন্য আজকের দিনে মন্দির চত্বরে প্রবেশ নিষেধ করা হয়েছে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও পুরোহিতরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
স্থানীয় মানুষ ও ধর্মপ্রেমীদের মধ্যে এই মহাযজ্ঞ ঘিরে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। অনেকে বলছেন, মন্দিরের এই ধরনের উন্নয়ন ও ধর্মীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হলে দিঘার পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার