শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শিলাবৃষ্টিতে হুগলিতে তছনছ কয়েক বিঘা জমির ফসল, মাথায় হাত কৃষকদের

Pallabi Ghosh | ২৯ এপ্রিল ২০২৫ ২০ : ৫৫Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: নষ্ট হয়ে গেল ধান, পাট, তিল এবং সবজি। শিলাবৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে হুগলির পোলবা-দাদপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরি, নতুন ভেরি, ডুবির ভেরি এলাকায়। 

একইভাবে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর, মথুরপুর মাঠ সহ বিস্তীর্ণ এলাকায়। সোমবার রাতে হঠাৎই কালবৈশাখীর ঝড় হয়। সেসময় তুমুল শিলাবৃষ্টিতে পাকা ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলন্ত ধান গাছের শিস ভেঙে পড়ে। বিঘার পর বিঘা তিল, পাট গাছ খুবই ক্ষতিগ্রস্ত হয়। 

পোলবা বীরেন্দ্রনগরের কৃষক গোবিন্দ কোলে জানিয়েছেন, তিনি মোট ১৯ বিঘা ধান চাষ করেছিলেন। তার মধ্যে ৯ বিঘা জমিতে তিল চাষ করেছিলেন। এছাড়াও ঝিঙে, শসা, বেগুন ইত্যাদি সবজি চাষ করেছিলেন। শিলাবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে এই ক্ষতিপূরণ হবে তিনি বুঝতে পারছেন না। 

আরও এক কৃষক জগন্নাথ দেশী বলেছেন, শিলাবৃষ্টিতে তাঁর জমিয়ে থাকা ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে ধান বলে আর কিছু অবশিষ্ট নেই। রাতে প্রচুর পরিমাণে শিল পড়েছে। যে কারণে চাষের জমি ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি কীভাবে পূরণ হবে, তিনি জানেন না। 

সিঙ্গুর ব্লকের বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের সিংহল পাঠান, নীলের পাহাড় এলাকায় প্রচুর ইলেকট্রিক পোস্ট উপড়ে  পড়েছে রাস্তায়। সেই সঙ্গে বেড়াবেড়ি পূর্ব পাড়া, খাসের ভেড়ি এলাকার চাষের জমিও ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে সিঙ্গুর ব্লকের গোপাল নগর পঞ্চায়েতের দেওয়ানভেরি, সিংহেরভেরি, পায়রাওড়া, বাবুরভেরি, সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে ফসলের ক্ষতক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। মাঠের পাকা ধান, তিল, পাট, করলা, জিঙে, কুমড়ো, সহ সমস্ত ফসল নষ্ট হয়েছে। গ্রামে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে বিদুৎসংযোগ বিচ্ছিন্ন একাধিক গ্ৰামে। অন্যদিকে এই ব্লকের আনন্দনগর বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতেরও বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে ব্লক কৃষি আধিকারিক এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা চাষের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব শুরু করছেন। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের ফসল বিমা করানো আছে, তাঁরা বিমার টাকা পাবেন। কিন্তু যে কৃষকদের ফসলের বিমা নেই, তাঁরা কীভাবে ক্ষতিপূরণ পাবেন সেই বিষয়টা গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া