সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বেপরোয়া বাসের ধাক্কা পরপর ভ্যানে, মিনাখাঁয় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

Pallabi Ghosh | ২৯ এপ্রিল ২০২৫ ১৯ : ২৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়৷ আজ, মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পথচারীর। আহত হয়েছেন আরও চারজন। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে, সেখানে আরও একজনের মৃত্যু হয়। 

এদিন সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁ থানার নেপাল মোড়ের কাছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সরবেড়িয়া থেকে ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেপাল মোড়ের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা পরপর কয়েকটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক পথচারীর। পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে। 

প্রসঙ্গত কলকাতা বাসন্তী হাইওয়ের উপর মিনাখাঁর নেপাল মোড়ে এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পৌঁছে মিনাখাঁ থানার পুলিশ দেহটি উদ্ধারের পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে। 

সূত্রের খবর, আহত চারজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জনবহুল এলাকায় ট্রাফিক পুলিশ রাখার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া