রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর দিয়ে চলে গেল বাস, ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

Kaushik Roy | ২৯ এপ্রিল ২০২৫ ১৮ : ৩১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। সিগন্যাল না মেনে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর দিয়ে চলে গেল বাস। জানা গিয়েছে, ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছ’জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রানিহাটি খাঁ পাড়ার কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিকিরা থেকে হাওড়া রুটের একটি বেসরকারি বাস মঙ্গলবার সকালে কান্দুয়া খাঁ পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল না মেনে পথচারীদের ওপর দিয়ে চলে যায়। 

এতে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের প্রাথমিক ভাবে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। পরপর দুর্ঘটনার কারণে জন্মানো ক্ষোভ থেকে এদিন ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন।

তাঁদের দাবি, এলাকায় আন্ডারপাস নেই। সিগন্যাল ঠিকঠাক দেয় না। মঙ্গলবারের ভয়াবহ দুর্ঘটনা কয়েকদিন আগের রানিহাটির দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অবরোধের জেরে জাতীয় সড়কের ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

লাইন দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপেই আধঘন্টা পর অবরোধ ওঠে। জানা গিয়েছে, ঘটনায় বাসটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে চালক এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া