শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৮ এপ্রিল ২০২৫ ২২ : ৪৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে আসার পর দেশের অন্য প্রান্তে ছড়িয়ে পড়ার আগে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট' উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকা থেকে। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আলামিন শেখ (২০) এবং মিস্টার শেখ (২১)। দু'জনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, সোমবার সকালে তাঁরা গোপন সূত্রে খবর পান মালদা জেলা থেকে নৌকা পার হয়ে দুই যুবক সামশেরগঞ্জে বিপুল পরিমাণ জাল নোট নিয়ে আসছেন। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল আগে থেকেই ওই ঘাটের আশেপাশে সাদা পোশাকে অপেক্ষা করছিল।
আলামিন এবং মিস্টার ওই এলাকায় এসে পৌঁছতেই পুলিশের একটি দল দু'জনকে ঘিরে ধরে। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট।
জেলা পুলিশের ওই কর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া জাল নোটগুলি কিছুদিন আগে বাংলাদেশ থেকে চোরা পথে মালদায় আনা হয়েছিল। সোমবার সেই জাল নোটের 'কনসাইনমেন্ট' নিয়ে দুই যুবক মুর্শিদাবাদের এক বাসিন্দার হাতে তুলে দেওয়ার জন্য আসছিল বলে জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ সেই ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হয়নি।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানান, 'সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হাওয়া জাল নোটগুলো সবই ৫০০ টাকার। ধৃতরা কোথা থেকে এই জাল নোট পেয়েছিল এবং কার হাতে তুলে দিতে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।'
জেলা পুলিশের এক কর্তা জানান সাম্প্রতিক সময়ে সামশেরগঞ্জ থানা এলাকায় যে অশান্তি হয়েছে তার চক্রীদের মাধ্যমে এই জাল নোট স্থানীয় বাজারে চালানোর চেষ্টা করা হচ্ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবকদের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবারই তাঁদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার