শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৮ এপ্রিল ২০২৫ ২১ : ২৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আচমকাই আকাশ থেকে বিশাল এক বস্তু এসে পড়ল গ্রামীণ এলাকার পুকুরে। তার তাপে ঝলসে গেল ঘাস। বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। প্রবল আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিলেন স্থানীয় বাসিন্দারা। শেষপর্যন্ত রহস্যজনক ওই বস্তুর খবর পেয়ে স্থানীয় পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছল।
জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন থানার অন্তর্গত উচুডিহা গ্রামের বাসিন্দা নমিতা দে নামে এক মহিলার বাড়ির পুকুরে হঠাৎই আকাশ থেকে রহস্যময় একটি বস্তু এসে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যার আওয়াজ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত সোনা গিয়েছে। শব্দে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গ্রামের মানুষজন। বারুদের গন্ধে ভরে যায় পুরো এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দাঁতন থানার প্রশাসনের কর্তারা। তবে বস্তুটি কোথা থেকে এল বা তার উৎপত্তি কোথা থেকে, তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে। চুনারাম হেমরম নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সোমবার সকাল ১০টা নাগাদ আকাশে একটি প্লেন যাওয়ার পর, হঠাৎ করে একটি বস্তু এসে পুকুরে পড়ে। তারপরে বিকট আওয়াজে কেঁপে উঠে পুরো এলাকা। আতঙ্কে গ্রামের স্থানীয় মানুষজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েন। তবে স্থানীয়রা কেউ কেউ মনে করছেন, বোমা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার