বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৮ এপ্রিল ২০২৫ ১৭ : ৩৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ঘাতক ছবির শ্যুটিং-এর সময় হাঁটুতে চোট পেয়েছিলেন অভিনেতা এবং প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সে সময় প্রথাগত চিকিৎসা নয়, হাঁটু ঠিক করতে কাজে এসেছিল তাঁর নিজেরই মূত্র! বিচিত্র শোনালেও নিজের মূত্র নিয়মিত পান করে সুস্থ হয়েছিলেন তিনি, এমনই দাবি করেছেন খোদ অভিনেতা।
একটি হিন্দি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরেশ রাওয়ালের মূত্র পানের স্বীকারোক্তি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, হাঁটুর চোট নিয়ে হাসপাতালে ভর্তি থাকার সময় অজয় দেবগনের বাবা বিরু দেবগন তাঁকে দেখতে এসেছিলেন। তিনিই তাঁকে পরামর্শ দেন মদ এবং মাংস খাওয়া ছেড়ে দিতে এবং প্রত্যেক দিন সকালে উঠেই নিজের মূত্র পান করতে। পরেশের দাবি, চিকিৎসকেরা ভেবেছিলেন তাঁর চোট সারতে অন্তত দুই থেকে আড়াই মাস সময় লাগবে। কিন্তু তিনি রোজ সকালে বিয়ার পান করার মতো করে নিজের প্রস্রাব পান করা শুরু করেন। আর তাতেই মাত্র দেড় মাসে সুস্থ হয়ে যায় হাঁটু।
বিষয়টি ঠিক কতটা বিজ্ঞানসম্মত? জানতে আজকাল ডট ইন এর তরফ থেকে যোগাযোগ করা হয় এসএসকেএম হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসক সৌরভ দাসের সঙ্গে। চিকিৎসকের সাফ কথা, “এসব কথায় একেবারে কান দেবেন না। মূত্র মানব শরীরের বর্জ্য পদার্থ বলেই তা দেহের বাইরে বেরিয়ে যায়। প্রস্রাবের মধ্যে এমন কোনও উপাদান থাকে না যা চোট সারাতে পারে বা ভাঙা হাড় জুড়ে দিতে পারে।” তাঁর বক্তব্য, “চিকিৎসাশাস্ত্রে অন্তত এমন কিছুর উল্লেখ নেই।” চিকিৎসকের সাফ কথা, হাঁটুর চোটে কখনও কখনও হায়ালুরনিক ইঞ্জেকশন দেওয়া হয়, কখনও অস্ত্রোপচার করা হয়। প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপির পরামর্শও দেওয়া হয়, যাতে পায়ের অন্য পেশি শক্তিশালী হয় এবং হাঁটুতে চাপ কম পড়ে। তবে অভিনেতার দ্রুত সুস্থ হওয়ার দাবি কি একেবারেই বাজে কথা? চিকিৎসকের ব্যাখ্যা, “দেখুন ডাক্তারবাবু যদি বলেন আপনার হাঁটু সারতে দু-আড়াই মাস সময় লাগবে, তখন তিনি গড়ে কতটা সময় লাগতে পারে সেকথা বলছেন। প্রত্যেক রোগীর শারীরিক গঠন আলাদা। কারও কারও ক্ষেত্রে ওষুধ দ্রুত কাজ করে, তাই রোগ দ্রুত সেরে যায়। কারও ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। এর সঙ্গে নিজের প্রস্রাব পান করার কোনও সম্পর্ক নেই।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ