রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আলিপুরদুয়ারে সরকারি স্তরে তৈরি হচ্ছে সুইমিং পুল, কত খরচ জানেন?

Kaushik Roy | ২৭ এপ্রিল ২০২৫ ২২ : ৪৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আলিপুরদুয়ার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মায়া টকিজ এলাকায় সরকারি ভাবে তৈরি হতে চলেছে আধুনিক মানের সুইমিং পুল। রবিবার সেই সুইমিং পুলের জায়গা পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং মহকুমাশাসক দেবব্রত রায়।

জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা ঘোষণার পর থেকেই শহর এলাকায় একটি সুইমিং পুলের দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। সরকারি ভাবে কোনো উদ্যোগ না পেয়ে, বাধ্য হয়ে শহর অথবা আশপাশের কচিকাঁচাদের সাঁতার শিখতে ছুটতে হত সুদূর পার্শ্ববর্তী জেলা কোচবিহারে। অথবা কোনও বেসরকারি হোটেলে।

 

যা কিনা অনেকটাই ব্যয়বহুল। ফলে সমস্যায় পড়েছিলেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ২০২৩ সাল থেকে বিধানসভায় সরকারি স্তরে শফিকুল তৈরি করবার দাবি জানিয়ে আসছিলেন।

ইতিমধ্যে সুইমিং পুলের জন্য সরকারি স্তরে মায়া টকিজ এলাকায় একটি জায়গাও চিহ্নিত করে রেখেছিল প্রশাসন। অবশেষে সুইমিং পুলের সেই দাবি পূরণ করার সিল মোহর দিলো রাজ্য সরকার।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে সুইমিং পুল তৈরি করবার জন্য ২ কোটি ৮৮ লক্ষ টাকা বরাধ্য করা হয়েছে। এদিন সেই ঘটনায় সুইমিং পুলের জায়গা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক তথা পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল এবং মহকুমা শাসক দেবব্রত রায়।

সূত্রের খবর, চলতি বছরের দুর্গাপুজোর মধ্যেই আলিপুরদুয়ার শহরবাসীকে সুইমিং পুল উপহার দিতে চলেছে প্রশাসন। আলিপুরদুয়ার শহরে অত্যাধুনিক এই সুইমিং পুল তৈরি করার উদ্যোগের ঘটনায় খুশি সর্বস্তরের নাগরিকরা। 

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, 'দীর্ঘ সময় ধরে শহরবাসীরা আলিপুরদুয়ারে একটি সুইমিংপুল দাবি করে আসছিলেন। বিধানসভায় এই বিষয়ে আমি একাধিকবার দাবি জানিয়েছিলাম। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি'।

এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী বাবলু শর্মা এবং পুষ্পরানি বণিক জানান, 'এই খবরে আমরা খুব খুশি। এখানে সুইমিং পুল তৈরি হলে ব্যবসায় আর ভাটা থাকবে না। প্রতিদিন প্রচুর মানুষ এলাকায় আসবেন। যার ফলে আমাদের ব্যবসাও বৃদ্ধি পাবে'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া