রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ এপ্রিল ২০২৫ ২১ : ৩৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকায় সাম্প্রতিক অশান্তির সময় জাফরাবাদ গ্রামে বাবা ছেলে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল।
শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জেলার ডোমজুড় এলাকায় অভিযান চালায় এসআইটি -র তদন্তকারীরা। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ফেকারুল শেখ নামে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত শুলিতলা গ্রামে। পুলিশের দাবি, ওই যুবক খুনের ঘটনার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড।
সূত্রের খবর, জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনা দিন ফেকারুলকে এলাকার সিসিটিভি ফুটেজে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক ফেকারুল বাবা এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল।
যদিও খুনের ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হতেই ফেকারুল এলাকা ছেড়ে ডোমজুড়ে চলে যায় ।সেখানে সে রাজমিস্ত্রির কাজ করছিল ।
ধৃত ওই যুবককে এসআইটি-র তরফ থেকে মুর্শিদাবাদে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকায় অশান্তির ঘটনায় প্রায় ৩১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, রুজু হয়েছে শতাধিক মামলা।
অন্যদিকে, রবিবার দুপুরে সামশেরগঞ্জ থানা এলাকার বেদবোনা গ্রামে বোমার মত একটি জিনিস পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছাড়ায়।
জঙ্গিপুর পুলিশ জেলার নব নিযুক্ত সুপার অমিত কুমার সাউ জানান,' ওই গ্রামের সুতলি বোমার মত দেখতে একটি জিনিস পাওয়া গিয়েছে। ঘটনাস্থলটি বর্তমানে ঘিরে রাখা রয়েছে । বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার