রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

Pallabi Ghosh | ২৬ এপ্রিল ২০২৫ ০১ : ২৯Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবারও ইন্ডিয়া জোটের মুখ করার দাবি তুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শনিবার চুঁচুড়ায় আয়োজিত সভা থেকে সাংসদ বলেছেন, 'বর্তমানে যা পরিস্থিতি, সব বিরোধীদের বলব মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের মুখ করে দেখুন না! আগামী ছ'মাসে ভারত বর্ষ কোথায় যায়। কাশ্মীরে যা হয়েছে খুবই নিন্দনীয়। সব বিরোধী দল মিলে বলেছি, আপনি ব্যবস্থা নিন, আমরা পাশে থাকব।' 

 

তৃণমূল সাংসদ বলেন, 'চারদিন পার হয়ে গেল। ২৬ জন পর্যটকের মৃত্যু হল কাশ্মীর বেড়াতে গিয়ে। তার জন্য আমরা শোকস্তব্ধ। কিন্তু কুম্ভমেলায় গিয়ে মৃত্যু হয়েছে ১০০ জন হিন্দু পুণ্যার্থীর। আমরা, পার্লামেন্টে আলোচনা চাই। কিন্তু করতে দেওয়া হয় না। ওষুধের উপর আবার দাম বাড়িয়েছে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। শ্রীরামপুরে রেল হকার উচ্ছেদ করতে চাইছে। সব কর্পোরেট লবির হাতে তুলে দিতে চাইছে। আগে সরকারের কাজ ছিল রেল, পোস্ট অফিস, বিমান সব চালানো। আর বর্তমান সরকারের নীতি সব কর্পোরেট চালাবে। তাহলে সরকার কী করবে?' 

 

কল্যাণ আরও বলেন, 'যোগীজির আমলে কুম্ভমেলায় যে ১০০ জনের উপরে হিন্দু মারা গেলেন, তার দায়িত্ব কার! আমরা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু কোনও সেনসিটিভ মেটারে আমাদের আলোচনা করতে দেওয়া হয় না।' কেন্দ্র সরকারের উদ্দেশে তিনি বলেন, 'ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার লক্ষ্যে সার্বভৌমত্বকে বজায় রাখতে আপনি, মোদিজি ব্যবস্থা নিন। প্রতিশোধ নিন। মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। দেশবাসী আস্থা হারিয়ে ফেলেছে।' 

 

এদিন সভা মঞ্চ থেকে নাম না করে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে সাংসদ বলেছেন, 'মেজো ভাই হিন্দু-মুসলমানে লড়াই লাগিয়ে রক্তের উপর দিয়ে গদি পেতে চাইছে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে গদি পাওয়া যায় না। রাজা সবার রাজা হয়। সে কোনও ভেদাভেদ করে না। ভারতবর্ষ সেক্যুলার। সেটা সংবিধানে বলা আছে। এখানে সব ধর্মের মানুষ থাকে। আর বলছে হিন্দু হিন্দু। সনাতন বলছে। সনাতন কারা? উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের যাঁরা নিরামিষ খান, তাঁরা সনাতন? আর ওদের মতে বাকিরা কি হিন্দু নন? আমরা বাঙালি। হিন্দুরা তাহলে কী! আমরা মানুষের পাশে থাকি। বিরোধী দলনেতা ২৬ সালে বিরোধী দলনেতা হতে পারবেন না। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এটা গত নভেম্বর মাসে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই দিনই কাঁথিতে হরিনাম সংকীর্তন করতে হবে।' 

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া