শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: শ্রদ্ধা জ্ঞাপন, গান এবং স্মৃতিচারণার মধ্য দিয়ে সম্পন্ন হল প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা। আয়োজিত অনুষ্ঠানে আলোচিত হল তাঁর স্বল্প জীবনের বৃহৎ কর্মকান্ডের নানা কথা। বি আর আম্বেদকর সেবা সমিতির খুদে আবাসিকদের গলায় গাওয়া রবীন্দ্র সঙ্গীত অনুষ্ঠানকে পৌঁছে দেয় অন্য মাত্রায়।
তাঁর প্রিয় গান ছিল, 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তিনি গাইতেনও চমৎকার। গত ৭ মে ২০২৪, মাত্র ৫৩ বছর বয়েসে প্রাণবন্ত মানুষটির নশ্বর পদচিহ্ন মুছে যায়। সেদিন সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো–চেয়ারপার্সন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্য, আজকাল পত্রিকার ডিরেক্টর, আজকাল অনলাইনের প্রধান সম্পাদক মৌ রায়চৌধুরী। যে–গুণটির জন্য তিনি সর্বজনপ্রিয় ছিলেন, তা হল মধুর ব্যবহার, স্বভাব। দক্ষ-প্রশাসক তো তিনি ছিলেনই। সেই তিনিই আবার বিপদে ছিলেন বন্ধুর মতো। পাশে দাঁড়াতে কখনও দ্বিধাবোধ করেননি। খুব সহজেই সকলকে আপন করে নেওয়ার ক্ষমতা ছিল তাঁর অপার। যেখানেই থাকতেন না কেনও যোগাযোগ রাখতেন সকলের সঙ্গে। যোগাযোগ ছিল গ্রাম হোক বা শহর, অথবা দেশ বিদেশ সর্বত্র। সেই তিনি, প্রায় এক বছর হয়ে গেল নেই। তাঁর অভাব সর্বত্রই। অথচ তাঁকে কেউই ভোলেননি। ভুলতেও পারেননি।
শনিবার জেলা সদর চুঁচুড়া থেকে অনেকটাই দূরে, প্রত্যন্ত দিগশুই গ্রামের অনাথ আশ্রম স্মৃতিচারণ করল। শ্রদ্ধা জানাল প্রয়াত মৌ রায়চৌধুরীকে। শ্রদ্ধা জানাল আশ্রমের ৬৯ জন অনাথ আবাসিকের সঙ্গে আশ্রমের কর্ণধার, গুণীজন, শুভানুধ্যায়ী এবং স্থানীয় অনেকেই। ভারাক্রান্ত গলায় উপস্থিত সকলেই তুলে ধরলেন পুরোনো দিনের নানা কথা। আয়োজিত অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে স্থানীয় সংস্থার তরফে অনাথ আশ্রম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ইলেকট্রনিক সেলাই মেশিন। আবাসিক পড়ুয়াদের দেওয়া হয় বই, খাতা, পেন, পেন্সিল ইত্যাদি শিক্ষা সামগ্রী। খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়। পাশাপাশি আগামী দিনে আশ্রমকে সাহায্যের আশ্বাসও দেওয়া হয় সংস্থার তরফে। উপস্থিত ছিলেন স্থানীয় বিকাশ রায়, শুভাশিস চন্দ, শুভাশিস রায়, সৌমেন প্রামাণিক প্রমুখ।
ছবি: পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার