রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পহেলগাঁওতে জঙ্গি হামলায় বাংলার নিহতদের পরিবারদের আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Sumit | ২৬ এপ্রিল ২০২৫ ২২ : ২১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিল পর্যটক। এই তালিকায় ছিলেন বাংলার তিনজন। আর এবার পহেলগাঁওতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে ফোনে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 


মুখ্যমন্ত্রী বলেন,‘নিহত তিনজনের প্রতিটি পরিবারকে এককালীন ১০ লাখ টাকা করে সাহায্য দেবে রাজ্য সরকার। কলকাতার বিতান অধিকারীর বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার। সেখানে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে। বিতানের মায়ের নামে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। বিতানের স্ত্রীকে ৫ লাখ টাকা এবং বিতানের বাবাকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যদি কেউ চাকরি চায় তাহলে তাঁকে চাকরি দেওয়া হবে।’


প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেখানে বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর পরিবার প্রাণে রক্ষা পেলেও প্রাণ হারাতে হয় বিতানকে। খবর পাওয়ামাত্র বিতানের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নিজে ফোনে কথা বলেন বিতানের স্ত্রী-র সঙ্গে। বিতানের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। 


পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর পরিবারের জন্যেও আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্ত্রী শবরী ও মেয়েকে নিয়ে পহেলগাঁওতে ঘুরতে গিয়েছিলেন সমীর। তবে সেখানে গিয়ে জঙ্গিদের হাতে প্রাণ দিতে হয় তাঁকেও। 


অন্যদিকে নদিয়ার তেহট্টের পাথরঘাটার শহীদ ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের কফিন বন্দি মৃতদেহ পৌঁছয় তাঁর গ্রামের বাড়িতে। হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় জানায়। বাড়ির ছেলেকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন ঝন্টুর বাবা মা, আত্মীয়-স্বজন এবং একমাত্র জীবনসঙ্গিনী স্ত্রী। সেনা জওয়ানের নিথর দেহের ওপরে কান্নায় ভেঙে পড়লেন ঝন্টুর পরিবার। তাঁদের পাশে থাকার বার্তাও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া