রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গ্রুপ সি ২৫ এবং গ্রুপ ডি ২০ হাজার, চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

AD | ২৬ এপ্রিল ২০২৫ ২২ : ১২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছিলেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের পর ৩১ ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের স্কুলে পড়ানোর অনুমতি দিয়েছে আদালত। কিন্তু অশিক্ষক কর্মীদের ভাগ্যের শিকে ছেঁড়েনি। এ বার অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। 

শনিবার নবান্নের সভাঘরে চাকরিহারা অশিক্ষক কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই চাকরিহারাদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়। তবে কীভাবে তাঁদের সংসার চলবে, তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই তাঁদের জন্য বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রমদপ্তর। এর সঙ্গে শিক্ষাদপ্তরকে যুক্ত করছে না রাজ্য। 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আদলতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, মে মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্যও দাখিল হবে রিভিউ পিটিশন। 

গত সোমবার থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে ধর্না শুরু করেছিলেন চাকরিহারা শিক্ষকরা। এরপরেই গত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি জানান, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তাঁর নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। চাকরিহারাদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী জানান, দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে ব্রাত্য মনে করান, গোটা বিষয়টি এখনও বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দায়বদ্ধ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া