রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মায়ের মৃত্যুর একবছরের মধ্যেই আত্মঘাতী পিতা-পুত্র, হাওড়ার বেলুড়ে মর্মান্তিক ঘটনা

Kaushik Roy | ২৬ এপ্রিল ২০২৫ ১৮ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার বেলুড় এলাকায় মর্মান্তিক ঘটনা। পিতা ও পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ঠাকুরন পুকুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ। জানা গেছে, বাবার নাম সুভাষ পাল (‌৭৫)‌। পুত্রের নাম অজিত পাল (‌৩৮)‌। অজিত একটি বেসরকারি সংস্থায় কাজ করত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বেলুড়ের গিরিশ ঘোষ রোডে শনিবার এলাকার একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এরপর ওই ব্যক্তির বাড়িতে খবর দিতে গিয়ে উদ্ধার হয় পুত্রের দেহ। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পিতা-পুত্র। স্থানীয়দের তরফেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই, জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঘরে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলের মৃতদেহ দেখতে পেয়ে পিতাও চরম সিদ্ধান্ত নেন। ঠাকুরন পুকুরের গায়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় বেলুড় থানায়। জানা গিয়েছে, একবছর আগে ওই ব্যক্তির স্ত্রী মারা যান। তারপর শনিবার  পিতা ও পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া