রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কফিনে করে বাড়িতে পৌঁছলেন ঝন্টু আলি শেখ, স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী

Kaushik Roy | ২৬ এপ্রিল ২০২৫ ১৭ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শহীদ ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের কফিন বন্দি মৃতদেহ পৌঁছল তাঁর গ্রামের বাড়িতে। হাজার হাজার মানুষের চোখের জলে এবার শেষ বিদায় জানানোর পালা। বাড়ির ছেলেকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন ঝন্টুর বাবা মা, আত্মীয়-স্বজন এবং একমাত্র জীবনসঙ্গিনী স্ত্রী। সেনা জওয়ানের নিথর দেহের ওপরে কান্নায় ভেঙে পড়লেন ঝন্টুর পরিবার।

নদিয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বাড়ির এলাকায় এদিন সকালে থেকেই ছিল থিকথিকে ভিড়। শনিবার সকাল থেকেই কয়েক হাজার মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষবারের মতো দেখার জন্য। এরপর সেনা জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঝন্টু আলি শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। পরিবারের ছেলের কফিন বন্দি মৃতদেহ দেখা মাত্রই পরিবার কান্নায় ভেঙে পড়েন।

স্বামী হারানোর বেদনায় কান্না আটকাতে পারেননি স্ত্রী ঝুমা শেখও। চোখের জল ধরে রাখতে পারেননি পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরাও। এই ভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদিয়ার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। জানা গিয়েছে, গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষকৃত্যর জন্য প্রস্তুত করা হবে।

তবে এতকিছুর মধ্যেও গ্রামবাসীরা সহ ঝন্টুর পরিবারের দাবি ‘বদলা চাই’। যেভাবে কাশ্মীরে জঙ্গিরা নৃশংসভাবে ঝন্টু আলি শেখকে গুলিতে ঝাঁঝরা করেছে ঠিক সেই ভাবে জঙ্গিরাও যাতে ঝাঁঝরা হয়ে যায় ভারতীয় সেনার গুলিতে। এখন দেখার কেন্দ্রীয় সরকার পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে। আর সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া