রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ এপ্রিল ২০২৫ ০১ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে মূর্তি ডিভিশন চা বাগানের বাঁশ লাইনের কিশুন মাহালির বাড়িতে ঢুকে পড়ল একটি ভল্লুক। জানা গিয়েছে, কিছুক্ষণ ওই ব্যক্তির বাড়ির উঠোনে ঘোরাফেরা করার পর ফের সংলগ্ন চা বাগানে চলে যায় ভল্লুকটি। ভল্লুকের আগমনের খবর চাউর হতেই আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায়।
জানা গিয়েছে, বাঁশ লাইন শ্রমিক মহল্লার পাশেই রয়েছে পাঁচ নম্বর সেকশন চা বাগান। খবর পেয়ে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াড, নেওড়া সাউথ রেঞ্জ ও চালসা রেঞ্জের বনকর্মীরা। মোতায়েন করা হয় মেটেলি থানার পুলিশ। এরপর বন কর্মীরা ভল্লুকের খোঁজে চা বাগানে তল্লাশি শুরু করে।
কিশুন মাহালি নামে ওই ব্যক্তি জানান, ‘এদিন সকালে বাড়ির উঠোনে কাজ করার সময় হঠাৎ দেখতে পাই একটি ভল্লুক চা বাগান থেকে আমার বাড়ির উঠোনে ঢুকে পড়েছে। আমি চিৎকার শুরু করলে ভল্লুকটি এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। কিছুক্ষণ পর সেটি চা বাগানে ঢুকে পড়ে’।
খুনিয়া স্কোকাডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘খবর পেয়ে এলাকায় এসে চা বাগানে ভল্লুকের খোঁজে তল্লাশি করা হচ্ছে’। বর্তমানে ভল্লুকটি বাগানের চার নম্বর সেকশনে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ওই এলাকার পাশেই রয়েছে শিবচুর জঙ্গল। চা বাগান থেকে ওই জঙ্গলেও ভল্লুকটি চলে যেতে পারে বলে অনুমান করছেন বনকর্মীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার