রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফ্ল্যাগ মিটিংয়ের পর এবার হয়তো মুক্তি মিলবে, আশায় দিন কাটছে পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের পরিবারের 

Kaushik Roy | ২৫ এপ্রিল ২০২৫ ২৩ : ৪৮Kaushik Roy

মিল্টন সেন

 

পাক রেঞ্জারের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কেমন আছেন বিএসএফ জওয়ান? সে সম্পর্কে এখনও কিছুই জানেনা পরিবার। দু’দিন কেটে গেলেও দুশ্চিন্তা কিছুতেই কাটছে না রিষড়ার বাসিন্দা জওয়ানের পরিবারের। শুক্রবার সকালে বিএসএফ হেড কোয়ার্টার থেকে ফোন করে জানানো হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে। তারপর থেকেই খানিকটা আশার আলো দেখছে পরিবার। এবার হয়তো ছাড়া পাবেন বিএসএফ জওয়ান।

ছেলের কথা ভেবে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন পুনমের মা দেবন্তী এবং স্ত্রী রজনী। উল্লেখ্য, গত মঙ্গলবার কর্মরত অবস্থায় পাক রেঞ্জারের হাতে আটক হন বি এস এফ জওয়ান পূর্ণম কুমার সাউ। জানা গিয়েছে, হুগলির রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকার বাসিন্দা পূর্ণম। পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে পোস্টিং ছিল চব্বিশ ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবলের।

সেখানে কড়া রোদে ডিউটি করার সময় কিছুটা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন পূর্ণম। বর্ডার পার করায় তিনি পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন। তারপর থেকে জওয়ানের পরিবারের একটাই প্রশ্ন, ছেলে কেমন আছে ? কোথায় আছে? কিভাবে আছে? স্বামীর এই দুঃসংবাদে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। ছুটি পেলেই বাড়িতে চলে আসতেন জওয়ান।

দোলের সময় বাড়িতে ছুটি কাটিয়ে গেছেন। গত ৩১ মার্চ ডিউটিতে যোগ দিয়েছিলেন। কিন্তু তারপর এই সংবাদ শুনতে হবে তা কল্পনাও করতে পারেনি জওয়ানের পরিবার। এদিন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ জানান, ছেলেকে নিয়ে তিনি খুবই চিন্তিত। কোনও খবর পাচ্ছেন না। বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা বলছেন মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে আবেদন করেছেন।

জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক। শুক্রবার বিএসএফ জওয়ানের বাড়িতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন ও রিষড়ার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। পরিবারকে আশ্বস্ত করে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জানান, যে কোনও পরিস্থিতিতে তিনি পরিবারের পাশে রয়েছেন। 

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া