রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ডেবরায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই, আহত এক

AD | ২৫ এপ্রিল ২০২৫ ২১ : ৩৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু'জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের ট্যাবাগেড়িয়া-ডেবরা রাজ্য সড়কের ঝাঁপাপোল সংলগ্ন এলাকায়। মৃতরা হলেন, সামসাদ খাতুন (১৮)। বাড়ি রামচন্দ্রপুর এলাকায়। নাসির আলি (২১)। বাড়ি রাইপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক নিয়ে এক যুবক দুই যুবতীকে পিছনে বসিয়ে ডেবরা-ট্যাবাগেড়িয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। হঠাৎই ঝাঁপাপোল সংলগ্ন এলাকায় ওই বাইক আরোহীদের সঙ্গে যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজনই। দুমড়ে মুছড়ে যায় বাসের সামনের অংশ ও মোটরবাইটি। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।

এদিকে বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে যাত্রীবাহী বাস ও বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দু'টি গাড়ি দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করছে ডেবরা থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া