রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ এপ্রিল ২০২৫ ১৪ : ৩২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। গত মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম যে তীব্র আকার ধারণ করেছে তাতে নাজেহাল আম আদমি। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে। আর রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’একটি জেলায় বৃষ্টি হতে পারে শনিবারও। কলকাতায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে বুধবার অবধি।
তার আগে অবধি চলবে তাপপ্রবাহ। শুক্রবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় গরমের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি এই জেলাগুলিতে রাতেও উষ্ণতা থাকবে বেশি। এছাড়া তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া এবং বীরভূমে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না–হলেও গরমের অস্বস্তি জারি থাকবে। একইরকম আবহাওয়া থাকবে শনিবার। তবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার ঝড়বৃষ্টিও হতে পারে। আগামী দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তার পর ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার–সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে মালদায় ঝড়বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। এদিকে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। ফলে উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে। পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার