শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৪ এপ্রিল ২০২৫ ২১ : ৫০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রঙিন ছবি আঁকার শখই কাল হল মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত কেন্দুয়া গ্রামের বাসিন্দা বছর আটেকের সুমাইয়া খাতুনের। স্কুল থেকে বেরিয়ে রং পেন্সিল আনার জন্য দৌড়ে বাড়ি যেতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়ার।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডমুখী রাজ্য সড়কের উপর। দুর্ঘটনার পর কয়েকশো গ্রামবাসী ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে ওই রাস্তা দিয়ে বাংলা থেকে ঝাড়খণ্ডের মধ্যে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ফরাক্কা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।
ফরাক্কা থানার এক আধিকারিক জানান, 'প্রাথমিক তদন্ত আমরা জানতে পেরেছি কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন প্রতিদিনের মতো আজও নিজের স্কুলে গিয়েছিল। ক্লাস শুরুর কিছুক্ষণ পর হঠাৎই তার নজরে আসে নিজের ব্যাগের মধ্যে রং পেন্সিলের বাক্সটি নেই। ওই ছাত্রীটি রঙিন ছবি আঁকতে খুব ভালবাসত। তাই স্কুলের শিক্ষককে কিছু না জানিয়ে এক ছুটে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়।'
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঠিক সেই সময়েই ঝাড়খণ্ডের দিক থেকে ফরাক্কার দিকে একটি পাথর বোঝায় গাড়ি যাচ্ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় সুমাইয়াকে প্রথমে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। পথেই মৃত্যু হয় তার।
সুমাইয়া মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রামবাসীরা। তাঁরা বলেন, বাংলা এবং ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচলের অনুমতি না থাকলেও কিছু লোক অবৈধভাবে পুলিশকে ফাঁকি দিয়ে ওই রাস্তা দিয়েই ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে পাথর আমদানি করেন।
যদিও স্থানীয় কিছু গ্রামবাসী এই দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের উপর দোষ চাপিয়েছেন। আরুফ শেখ নামে এক ব্যক্তি জানান, 'ওই প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে পানীয় জলের কল থাকলেও তা দিয়ে আয়রন এবং আর্সেনিক যুক্ত জল পড়ে। সেই কারণে স্কুলের কল থেকে ছাত্র-ছাত্রীরা জল খেতে পারে না।'
তিনি জানান, 'প্রচন্ড গরমে তেষ্টা পাওয়ায় দুপুরবেলার জল খাওয়ার জন্য সুমাইয়া স্কুল থেকে বের হয়েছিল। সেই সময় একটি পাথর বোঝায় গাড়ি তাকে পিষে দেয়।'
ফরাক্কা থানার এক আধিকারিক জানিয়েছেন,ইতিমধ্যেই ঘাতক গাড়ির আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার