সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ এপ্রিল ২০২৫ ০৪ : ৪৯Riya Patra
মিল্টন সেন,হুগলি: বেআইনি পথে যানবাহন বিক্রি রুখতে করা পদক্ষেপ রাজ্য পরিবহন দপ্তরের। বুধবার এই মর্মে রাজ্য পরিবহন দপ্তরের তরফে একটি সার্কুলার রাজ্যের সমস্ত জেলাশাসককে পাঠানো হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে পরিবহন দপ্তর অনুমোদিত ট্রেড সার্টিফিকেট বহির্ভূত যে সমস্ত যানবাহনের শোরুম রয়েছে সেগুলিকে অবিলম্বে বন্ধ করে দিতে হবে। একইসঙ্গে ওই শোরুমে থাকা রেজিস্ট্রেশন ছাড়া বাহনগুলিকে প্রয়োজনে বাজেয়াপ্ত করতে হবে। যানবাহনের মূল ডিলারদের ক্ষেত্রে স্টক রেজিস্টার, বিক্রিত বাহন, রেজিস্টার্ড বাহন এবং অবিক্রীত বাহনের সংখ্যা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ডিলারদের শো রুমে পরিবহন এনফোর্সমেন্ট রেইড করে রেজিস্ট্রেশন ছাড়া হস্তান্তর করা গাড়ির সংখ্যা শনাক্ত করতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন ছাড়া প্রতিটি গাড়ি বিক্রির জন্য বিদ্যমান চক্রবৃদ্ধি জরিমানা বিজ্ঞপ্তি অনুযায়ী আরোপ করতে হবে।
নিয়ম অনুযায়ী ডিলার নির্ধারিত যে কোনও একটি কোম্পানির গাড়ি বিক্রি করার অনুমোদন পায়। রাজ্য পরিবহন দপ্তরের ট্রেড সার্টিফিকেট অর্থাৎ অনুমোদন সাপেক্ষে ডিলার গাড়ির শোরুম খুলে থাকে। একইসঙ্গে ওই ডিলার সরকারি বাহন পোর্টাল এক্সেস করার সুবিধে পেয়ে থাকে। ফলে ডিলার মারফত বিক্রিত গাড়ির বিল চালান এবং ইঞ্জিন চেসিস ইত্যাদি নম্বর সরাসরি বাহন পোর্টালের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে ডিলারের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি তরফে ওই বিক্রিত গাড়ির একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়।
কিন্তু চলতি সময়ে লক্ষ করা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জায়গায় সাব ডিলার শোরুম খুলে ব্যবসা ফেদে বসেছে। একই শোরুমে একাধিক কোম্পানির গাড়ি রেখে ব্যবসা চলছে। যেখানে একটি নির্ধারিত কোম্পানির গাড়ি বিক্রির জন্য ডিলারদের ট্রেড সার্টিফিকেট দিয়ে থাকে রাজ্য পরিবহন দপ্তর। ফলে ওই কোম্পানির গাড়ি জেলার অন্যত্র বিক্রি করার ইচ্ছে থাকলে ওই ডিলারকেই তা করার নির্দেশ দেওয়া থাকে। অন্য কেউ সেই কোম্পানির গাড়ি বিক্রি করতে পারে না। এক্ষেত্রে একাধিক অসাধু ডিলার বেশি গাড়ি বিক্রির উদ্দেশ্যে সাব ডিলারদের তাঁদের কোম্পানির গাড়ি দিয়ে দেয়। এক্ষেত্রে তারা জেলা বা নির্ধারিত এলাকাও মানে না। এই সুযোগে বিভিন্ন সাব-ডিলার শুধু মাত্র ট্রেড লাইসেন্সের বলে শোরুম খুলে বিভিন্ন কোম্পানির একাধিক গাড়ি একসঙ্গে বিক্রি করে থাকে। দেখা যায়, একটি গাড়ি একবার বিল চালান করে ডিলার, সাব-ডিলার কে দিচ্ছে। সাব- ডিলার সেই গাড়ির আবার বিল করছে। বেশি দামে ক্রেতাকে বিক্রি করছে।
যেহেতু ওই সাব-ডিলারের ট্রেড সার্টিফিকেট নেই, তাই ওই গাড়ি আবার রেজিট্রেশনের জন্য ডিলারের কাছে ফিরে আসছে। এবার ডিলার আবার ওই ক্রেতার নামে একই গাড়ির পৃথক বিল চালান বানিয়ে পোর্টালে আপলোড করছে। ফলে একই গাড়ির তিন বার বিল করা হচ্ছে। এক্ষেত্রে ডিলার তার প্রদেও জি এস টির একটা বড় অংশ আর জমা দিচ্ছে না। নিয়ম অনুযায়ী ডিলার তার লভ্যাংশের ২৮ শতাংশ জি এস টি দেওয়ার কথা। এক্ষেত্রে সাব- ডিলারকে গাড়ি দেওয়ার সময় ডিলার তার বিলে লভ্যাংশের ৭০ থেকে ৯০ শতাংশ ছাড় দেখিয়ে দিয়ে দিচ্ছে। বাকি লভ্যাংশের উপর জি এস টি জমা করে দায় সেরে ফেলছে। দেখা যাচ্ছে, সাব-ডিলার আবার সেই গাড়ি বিক্রির সময় ক্রেতার কাছে বিক্রিত মূল্যের উপর দ্বিতীয়বার জি এস টি চার্জ করছে। ফলে ডিলারের এই কার্যকলাপে রাজ্য কেন্দ্র দুইই প্রাপ্য জি এস টি থেকে বঞ্চিত হচ্ছে।
এই প্রক্রিয়ায় গাড়ি বিক্রি সম্পূর্ণই বেআইনি হয়ে আসছে, দাবি করছেন জেলার একাধিক বড় ডিলার। তাঁদের অভিযোগ, মোটর ভেহিকেল আইনে সাব-ডিলার বলে কিছু হয় না। ট্রেড সার্টিফিকেট ব্যতীত শুধু ট্রেড লাইসেন্সের বলে গাড়ি বিক্রি করা বেআইনি। তার উপর আবার জি এস টির সুবিধে নেওয়া অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত গাড়ি বিক্রি করার লোভে সাব-ডিলার তৈরি করেছে। তারা অধিক মুনাফার লক্ষ্যে জেলার বাইরেও গাড়ি দিয়ে দিয়ে দিতে দ্বিধাবোধ করছে না। অদ্ভুত ভাবে সাব-ডিলারের বিল চালানের উপর ভিত্তি করে ফাইন্যান্স কোম্পানি লোনও দিয়ে দিচ্ছে। একটি বিলের উপর ফাইন্যান্স হচ্ছে, অথচ অন্য বিলের ভিত্তিতে রেজিস্ট্রেশন হচ্ছে। কীভাবে সম্ভব? প্রশ্ন একাধিক ডিলারের। রাজ্য পরিবহন দপ্তরের এই পদক্ষেপে তাঁরা খুশি। বলছেন, এরকম গজিয়ে ওঠা একাধিক কোম্পানির গাড়ির শোরুম গুলিও যে বেআইনি তা পরিবহন দপ্তরের নোটিসেই পরিষ্কার হয়ে গেছে। এদিন রাজ্যের দেওয়া সার্কুলারে পরিষ্কার উল্লেখ করা হয়েছে পরিবহন দপ্তরের নজরে পড়েছে রাজ্য জুড়ে ডিলার দ্বারা বিপুল সংখ্যক যানবাহন রেজিস্ট্রেশন ছাড়াই ক্রেতার কাছে সরবরাহ করা হচ্ছে। মোটর ভেহিকেল আইনে পরিষ্কার বলে দেওয়া আছে রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি এভাবে দেওয়া যায়না। প্রক্রিয়া সম্পূর্ণই বেআইনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার