রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ এপ্রিল ২০২৫ ০০ : ৫০Riya Patra
মিল্টন সেন,হুগলি: আদালত জামিন মঞ্জুর করেছিল। জামিনদার না থাকায় প্রায় দু' বছর ধরে জেল বন্দি ভীন রাজ্যের এক বাসিন্দা। অবশেষে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সহযোগীতায় সমস্যা মিটল। কুড়ি হাজার টাকা বন্ডে জামিন পেলেন বিহারের বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা বদ্রি সাহানী(৪৫)।
বিহারে বাড়ি হলেও কর্মসূত্রে বদ্রি সাহানী পাঞ্জাবের ভাটিন্ডায় থাকতেন। সেখানেই তার পরিবার রয়েছে। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গুর থানার পুলিশ বদ্রী সাহানীকে গ্রেপ্তার করে। সিঙ্গুর স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। চন্দননগর জেলে কিছুদিন থাকার পর হুগলি জেলে স্থানান্তরিত করা হয়। সেখানেই বন্দি থাকেন বদ্রি। সম্প্রতি হুগলি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির প্রতিনিধিরা হুগলি জেল ভিজিট করেন। জেলার ভেতর বদ্রি তাঁদের কাছে জেল মুক্তির কাতর আবেদন জানান। যেহেতু তার কোনও আইনজীবী ছিল না, তাই ডিএলএস তাঁর জন্য আইনজীবীর ব্যবস্থা করেন।
নিম্ন আদালতে জামিন না হওয়ায় জজ কোর্টে আপিল করা হয়। সঙ্কল্প টুডে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ২০ হাজার টাকা বন্ডে জামিন হয় বদ্রি সাহানীর। ডিএলএস এর আইনজীবী ছিলেন সুকান্ত কুমার দাস। বুধবার হুগলি জেল থেকে জামিনে মু্ক্তি পান বদ্রী। এদিন জেল থেকে বেরিয়ে বদ্রি সাহানী বলেছেন, বাড়ি থেকে কীভাবে তিনি হুগলিতে চলে এসেছিলেন তাঁর মনে নেই। তখন তাঁর মাথার ঠিক ছিল না। তিনি বাড়ির ঠিকানাও বলতে পারেননি। পরে জেলে থাকার সময় তার চিকিৎসা হয়। এখন তিনি ভাল আছেন। বাড়ি যাবেন। সেখানে স্ত্রী-ছেলেরা রয়েছে।
যদিও তাঁদের ফোন নম্বর না থাকায় কোনও করতে পারেননি। তবে সরাসরি বাড়ি পৌঁছে চমক দিতে চান সকলকে। এই প্রসঙ্গে ডিএলএস এর সম্পাদক মানালী সামন্ত জানিয়েছেন, ২০২৩ সালের ১৪ মার্চ বেল অর্ডার পাশ করার পরেও তার বন্ডের টাকা জমা করতে পারেনি। তাই কুড়ি হাজার টাকার বেল বন্ডে তার জামিন মঞ্জুর হলেও এতদিন জেলেই ছিলেন। দীর্ঘদিন ধচেষ্টা চালিয়ে গিয়েছেন, বদ্রি সাহানী যাতে জেল থেকে বেরিয়ে তার পরিবারের কাছে যেতে পারেন। সেই লড়াই শেষ হয়েছে। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছেন, আইনি সহায়তা নিয়ে সারা দেশে কাজ করে থাকে, তারা সাহায্য করেছে।
জেল কতৃপক্ষের তরফে বদ্রি সাহানীর বাড়ি ফেরার সব ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে যাবতীয় ব্যাবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন লিগ্যাল সার্ভিসের প্রধান আইনজীবী সুব্রত গুছাইত কে। মানালী সামন্ত আরও জানিয়েছেন, বদ্রি সাহানীর মতো আরও যারা এরকম অর্থের অভাবে জামিন পেয়েও ছাড়া পাচ্ছেন না। তাঁদের জন্য কাজ করতে প্রস্তুত ডিএলএস।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার