সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৩ এপ্রিল ২০২৫ ২১ : ০৪Rajat Bose
মিল্টন সেন, হুগলি: চতুর্দিকে আতঙ্কের পরিবেশ। ভূস্বর্গে বেড়াতে গিয়ে মঙ্গলবার পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ পর্যটকের। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটেছে। বেড়েছে সেনাবাহিনীর তৎপরতা। আর যাঁরা জঙ্গি হামলার সময় পহেলগাঁওয়ে ছিলেন। অথচ বরাত জোরে বেঁচেছেন। ঘটনার পর আতঙ্ক তাঁদের আরও পেয়ে বসেছে। তাই তাঁরা দ্রুততার সঙ্গে প্রস্তুতি নিয়েছেন শ্রীনগর ফেরার। ঘটনার দিন সেটা সম্ভব হয়নি। তাই দিন গড়াতেই ফেরার প্রস্তুতি।
ফেরার চেষ্টা করছেন সেখানে থাকা প্রায় সকলেই। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলেও গাড়ি এগোচ্ছে না। জ্যামে আটকে নাজেহাল অবস্থা। কিছুতেই সেই ভয়াবহতা কাটিয়ে উঠতে পারছেন না। আতঙ্কিত, বাকরুদ্ধ হয়ে পড়েছেন হুগলির কেওটা টায়ারবাগানের বাসিন্দা শিক্ষক চঞ্চল দে’র পরিবার। চঞ্চল বাবু কুন্তিঘাট স্কুলের শিক্ষক। স্ত্রী, পুত্র, পরিবার সহকর্মী নিয়ে মোট ১১ জন একসঙ্গে গত ১৬ তারিখে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। আগামী ২৮ এপ্রিল তাঁদের হুগলিতে ফেরার কথা। বুধবার বেলায় টেলিফোনে চঞ্চল বাবু জানিয়েছেন, জঙ্গি হামলার ঘটনার দিন অর্থাৎ ২২ এপ্রিল পরিবার এবং বন্ধুদের সঙ্গে পহেলগাঁও পৌঁছেছিলেন। দুপুরে বৈসারন ভ্যালিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তিনি যেখানে ছিলেন। সেখান থেকে বৈসারণ ভ্যালির দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। খাওয়া দাওয়া সেরে সবাই একসঙ্গে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। হোটেলের বাইরে বেরিয়ে কিছুটা যেতেই অনেকে তাঁকে বলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হেটেলে ফিরে যেতে। গাড়ি ঘুরিয়ে ফেরার পথে তিনি দেখেন প্রচুর অ্যাম্বুল্যান্স বৈসারন ভ্যালির দিকে যাচ্ছে। রাস্তায় একের পর এক সেনাবাহিনীর গাড়ি।
সেনাবাহিনীর তৎপরতা দেখে সকলেই ঘাবড়ে যান। রাস্তায় তখন তুমুল যানজট। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় হোটেলে ফিরতে পেরেছিলেন। চঞ্চল বাবু জানিয়েছেন, তাঁর ছেলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল। বার বার জিজ্ঞাসা করতে থাকে কী হয়েছে? এত সেনা কেন? আতঙ্কে বমি করতে শুরু করেছিল চঞ্চল বাবুর ছেলে। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা শুনশান হয়ে যায়। এভাবেই কোনওরকমে রাত কাটিয়ে বুধবার সকালে পরিবার সহ সকলে শ্রীনগরের উদ্দেশে রওনা দেন চঞ্চল বাবু। তবে ব্যাপক যানজট। গোটা এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে। খুবই কড়াকড়ি। জোরদার চেকিং চলছে। কোথাও খাবার দাবার কিছুই পাওয়া যাচ্ছে না বলে জানান চঞ্চল বাবু। রাস্তায় আটকে রয়েছেন। কী করবেন বুঝে উঠতে পারছেন না। সকাল থেকে প্রায় ৮ ঘণ্টা কেটেছে। খুব বেশিদূর পৌঁছতে পারেননি। শ্রীনগর এখনও অনেক দূর। কখন পৌঁছাবেন জানেন না বলে জানিয়েছেন তিনি। জঙ্গি হামলার খবর পাওয়ার পর চরম উৎকণ্ঠায় চঞ্চল বাবুর দাদা তাপস দে এবং বৌদি বাসন্তী দে। তাপস বাবু বলেছেন, জঙ্গি হামলার খবর পেয়ে তিনি ভাইকে ফোন করেছিলেন। খুব চিন্তা হচ্ছিল। কোথায় আছে। কেমন আছে। ভাবনা হচ্ছিল। ছোটো বাচ্চা নিয়ে গেছে। তাই আরও বেশি চিন্তা হচ্ছিল। বুধবার সকালে আবার কথা হয়েছে। কিছুটা স্বস্তি মিলেছে। বৌদি বাসন্তী দে জানিয়েছেন, তাঁর দেওর আগেও অনেকবার কাশ্মীর গেছে। আবারও গেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার