সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। ফিরল তীব্র গরমের দিন। তাপপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায়। জারি সতর্কতাও। এর মধ্যেই ফের স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহান্তে ফের বদলাবে আবহাওয়া।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আগামী চারদিন, অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। তারপর ফের আবহাওয়ার রূপবদল হবে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরমের হলুদ সর্তকতা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দুর্ভোগ একটানা জারিই থাকবে। টানা সাতদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার