শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৩ এপ্রিল ২০২৫ ১৫ : ৪০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আনন্দে সময় কাটাতে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না বাড়িতে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন পর্যটনস্থলে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন। এর মধ্যে দু'জনের বাড়ি কলকাতায় এবং অপরজন পুরুলিয়ার বাসিন্দা।
বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ। ৫২ বছরের সমীর তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে কয়েকদিন আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রীকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারের গুলি করে খুন করে জঙ্গিরা। সমীরের স্ত্রী শর্বরী গুহ জানান, সকলের মুখে মাস্ক ছিল। সকলের হাতে বন্দুক ছিল। আমাদের মাটিতে শুয়ে পড়তে বলে। এরপরেই বেছে বেছে আমার স্বামী এবং অন্য একজনকে গুলি করে জঙ্গিরা। আমরা ফিরে এসেছি। স্বামীকে ওখানেই রেখে আসতে হয়েছে।
একই পরিণতি হয়েছে পাটুলির বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর। ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে কাজ করতেন বিতান। স্ত্রী-ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। ১৬ এপ্রিল তিনজনে জম্মু-কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। ২৪ এপ্রিল তাঁদের ফেরার কথা ছিল। তবে বিতানের স্ত্রী-ছেলে সুস্থ রয়েছেন। বিতানের স্ত্রী-র সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন পুরুলিয়ার বাসিন্দা মনীশরঞ্জন মিশ্র। তিনি ঝালদা পৌরসভা এলাকার ৫নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে কাজ করতেন তিনি। কর্মসূত্রে থাকতেন হায়দরাবাদে। আগে রাচিঁতে ছিলেন। সম্প্রতি বদলি হয়েছিলেন হায়দরাবাদে। স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন। গতকালই পরিবার নিয়ে কাশ্মীরের পাহেলগাঁওতে বেড়াতে গিয়ে ছিলেন। সেখানেই সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হন। পরিবারের অন্যান্য সদস্যদেরও ঝালদা থেকে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়েছিলেন। ডালটনগঞ্জের কাছেই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পরেই পরিবারের সদস্যরা বুধবার ভোরে ফিরে এসেছেন বাড়িতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার